মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

প্রবাসীদের বিষয়ে ইতিবাচক ভূমিকা পালন করা হবে

ঢাকা অফিস
  • আপডেট: শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

প্রবাসীদের কল্যাণ, অধিকার সংরক্ষণ এবং তাঁদের যৌক্তিক দাবিদাওয়ার বিষয়ে ইতিবাচক ভূমিকা পালনের আশ্বাস দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে ‘ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিজ’-এর (ভিএফজিবি) প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এ আশ্বাস দেন।

বৈঠকে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। প্রতিনিধিদল প্রবাসীদের কল্যাণে কার্যকর নীতি প্রণয়ন, সরকারি সেবার মানোন্নয়ন, দেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ সৃষ্টি এবং আসন্ন জাতীয় বাজেটে প্রবাসীবান্ধব দাবিগুলো অন্তর্ভুক্ত করার বিষয়ে বিরোধী দলের সহযোগিতা কামনা করে।

জবাবে ডা. শফিকুর রহমান বলেন, দেশের অর্থনীতি, উন্নয়ন এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে প্রবাসীদের অবদান গুরুত্বপূর্ণ। তিনি প্রবাসীদের কল্যাণ, অধিকার সংরক্ষণ এবং তাঁদের যৌক্তিক দাবি পূরণের বিষয়ে ইতিবাচক ভূমিকা পালনের আশ্বাস দেন।

ভিএফজিবির প্রেসিডেন্ট অধ্যাপক ড. হাসানাত এম হুসাইন এমবিইর নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে সংগঠনটির বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নেন।

পাকিস্তানের হাইকমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

এদিকে গতকাল সকালে জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার সৌজন্য সাক্ষাৎ করেন।

এ বিষয়ে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়, বৈঠকটি ইতিবাচক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। দলটির ভাষ্য অনুযায়ী, পাকিস্তানের হাইকমিশনার একটি সংসদীয় গ্রুপ গঠন এবং সংসদীয় পর্যায়ে দুই দেশের সম্পর্ক আরো জোরদার করার আহবান জানান।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com