মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

দেশি-বিদেশি বিনিয়োগ বাড়বে নিটা হিসাব সহজীকরণে

ঢাকা অফিস
  • আপডেট: রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে পুঁজিবাজার উন্নয়ন ও বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির উদ্যোগকে স্বাগত জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। বিশেষ করে নিটা (নন-রেসিডেন্ট ইনভেস্টরস টাকা অ্যাকাউন্ট) হিসাব পরিচালনা প্রক্রিয়া সহজীকরণের উদ্যোগকে দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে প্রতিষ্ঠানটি।

গত বৃহস্পতিবার নতুন সরকারের প্রথম বাজেট উপস্থাপনের পর ডিএসইর চেয়ারম্যান মমিনুল ইসলাম এক প্রতিক্রিয়ায় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, পুঁজিবাজারে সুশাসন প্রতিষ্ঠা এবং বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে সরকারের নেওয়া উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে। তিনি বলেন, পুঁজিবাজার সংশ্লিষ্ট অংশীজনদের দীর্ঘদিনের প্রত্যাশা ও প্রস্তাবনাগুলো গুরুত্ব দিয়ে বিবেচনা করে বাজেটে প্রতিফলন ঘটানো হয়েছে, যা বাজারের উন্নয়ন ও স্থিতিশীলতায় সহায়ক হবে। সংশ্লিষ্ট সরকারি বিভাগ ও সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারে গৃহীত পদক্ষেপকে তিনি সময়োপযোগী বলে উল্লেখ করেন। ডিএসই চেয়ারম্যান আরো বলেন, পুঁজিবাজারের আধুনিকায়ন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বাজেটে গৃহীত উদ্যোগ বাজার অবকাঠামোকে আরো শক্তিশালী করবে।
এর ফলে একটি সমন্বিত ও কার্যকর পুঁজিবাজার গড়ে উঠবে, যা দীর্ঘ মেয়াদে টেকসই প্রবৃদ্ধিতে ভূমিকা রাখবে। তিনি জানান, ডিএসই এরই মধ্যে বিদ্যমান টি+২ সেটলমেন্ট ব্যবস্থা থেকে টি+১ এবং পর্যায়ক্রমে টি+০ সেটলমেন্টে যাওয়ার উদ্যোগ নিয়েছে। এটি বাস্তবায়িত হলে লেনদেন নিষ্পত্তি আরো দ্রুত, নিরাপদ ও দক্ষ হবে এবং আন্তর্জাতিক মানের বাজার ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য তৈরি হবে। 

ডিএসই মনে করে, সরকারের ধারাবাহিক নীতিগত সহায়তা ও সংস্কারমূলক পদক্ষেপের ফলে দেশের পুঁজিবাজার আরো গতিশীল, গভীর ও বিনিয়োগবান্ধব হয়ে উঠবে।

এর মাধ্যমে বিনিয়োগকারীদের আস্থা আরো সুদৃঢ় হবে এবং দীর্ঘ মেয়াদে বাজারের ভিত্তি শক্তিশালী হবে। 

 

 

 

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com