গাজীপুর মহানগরীর ছয়দানা এলাকার একটি পোশাক কারখানায় গতকাল শনিবার ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুনে সুতা ও বেশ কিছু মালপত্র পুড়ে গেছে। শ্রমিক ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টার দিকে লাবিব গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান মেট্রিক্স সোয়েটার নামের ওই পোশাক কারখানার ষষ্ঠ তলায় হঠাৎ আগুন লাগে। অল্প সময়ের মধ্যেই আগুনের তীব্রতা বাড়তে থাকে। প্রথমে শ্রমিক ও স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা চালালেও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।