মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

অ্যাগ্রো-ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ৭ সাংবাদিক

ঢাকা অফিস
  • আপডেট: রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে
কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত শিল্প খাত নিয়ে অনুসন্ধানী ও বিশেষ প্রতিবেদন প্রকাশের স্বীকৃতিস্বরূপ ‘বাংলাদেশ অ্যাগ্রো-ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৫’ পেয়েছেন সাত সাংবাদিক। গতকাল শনিবার রাজধানীর গুলশানে এমসিসিআই কনফারেন্সরুমে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁদের হাতে পুরস্কার তুলে দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

 

প্রিন্ট বিভাগে দ্য ডেইলি স্টারের সুকান্ত হালদার, দ্য ডেইলি সানের রফিকুল ইসলাম ও এম মুনির হোসেন; টেলিভিশন বিভাগে চ্যানেল ২৪-এর দেলাওয়ার হোসেন দোলন ও একাত্তর টিভির রাকিব হোসেন এবং অনলাইন বিভাগে জাগো নিউজ ২৪-এর নাজমুল হোসেন ও একুশে পত্রিকা ডটকমের শরিফুল রুবেল এই পুরস্কার পেয়েছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজ। এ ছাড়া প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা, প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামালসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, কৃষিনির্ভর বাংলাদেশের অর্থনীতিতে কৃষি ও কৃষি শিল্পের উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কৃষি খাতের সম্ভাবনা, সমস্যা ও চ্যালেঞ্জ নিয়ে আরো অনুসন্ধানী সাংবাদিকতার প্রয়োজন রয়েছে। তিনি জানান, কৃষি ও কৃষিভিত্তিক অর্থনীতি নিয়ে প্রকাশিত গুরুত্বপূর্ণ প্রতিবেদনগুলো নীতিনির্ধারকদের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। 

হাসান হাফিজ বলেন, দেশের কৃষকরা এখনো মধ্যস্বত্বভোগী, সিন্ডিকেট এবং অসুস্থ রাজনৈতিক সংস্কৃতির শিকার। অনেক সময় টমেটো, আলুসহ বিভিন্ন কৃষিপণ্য উৎপাদনের পরও কৃষকরা ন্যায্য দাম না পেয়ে সেগুলো ফেলে দিতে বাধ্য হন।

এ বাস্তবতা থেকে কৃষকদের মুক্ত করতে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। কৃষিপণ্যের বাজার ব্যবস্থাপনায় দীর্ঘদিনের সমস্যা সমাধানে নির্বাচিত সরকারের দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদি পরিকল্পনার প্রয়োজনীয়তার কথাও তিনি তুলে ধরেন। 

তিনি বলেন, কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত শিল্প নিয়ে প্রকাশিত সেরা প্রতিবেদনগুলো সংকলন আকারে প্রকাশ করা হলে তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য মূল্যবান দলিল হয়ে থাকবে। ইলেকট্রনিক মাধ্যমের তুলনায় প্রিন্ট মাধ্যমের সংরক্ষণমূল্য বেশি উল্লেখ করে তিনি সংবাদপত্রের গুরুত্ব অব্যাহত রাখার আহ্বান জানান।

 

 

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com