মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

ইংলিশ মিডিয়াম স্কুলকে অভিন্ন নীতিমালার আওতায় আনা হচ্ছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

ঢাকা অফিস
  • আপডেট: শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, দেশের সব শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার একটি সমন্বিত ও জবাবদিহিমূলক কাঠামো গড়ে তুলতে কাজ করছে। এই লক্ষ্যে দেশের সব ইংলিশ মিডিয়াম স্কুলকে একটি অভিন্ন নীতিমালার আওতায় আনা হচ্ছে। শিক্ষার মান, পাঠদানের গুণগত উৎকর্ষ, শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা, প্রাতিষ্ঠানিক জবাবদিহি ও জাতীয় স্বার্থের বিষয়গুলো সুনিশ্চিত করতেই সব ইংলিশ মিডিয়াম স্কুলকে অভিন্ন নীতিমালার আওতায় আনার এই উদ্যোগ নেওয়া হয়েছে।

আজ বুধবার রাজধানীর ‘দ্য আগা খান একাডেমি ঢাকা’ পরিদর্শনের সময় প্রতিমন্ত্রী এ কথা বলেন।

বিদেশে পড়াশোনা না স্বল্পমেয়াদি গ্লোবাল কোর্স—শিক্ষার্থীদের জন্য কোনটি বেশি কার্যকর

বিদেশে পড়াশোনা না স্বল্পমেয়াদি গ্লোবাল কোর্স—শিক্ষার্থীদের জন্য কোনটি বেশি কার্যকর

শিক্ষার বৈষম্য দূরীকরণের ওপর গুরুত্ব আরোপ করে প্রতিমন্ত্রী বলেন, সরকার এমন একটি অন্তর্ভুক্তিমূলক শিক্ষাব্যবস্থা গড়তে চায়, যেখানে বাংলা মাধ্যম, ইংলিশ ভার্সন কিংবা ইংলিশ মিডিয়াম, যে ধারাতেই শিক্ষার্থীরা পড়াশোনা করুক না কেন, সবাই সমানভাবে জাতীয় মূল্যবোধ, নাগরিক দায়িত্ববোধ ও আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জনের সুযোগ পাবে। তিনি আরও বলেন, ‘আমরা এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে চাই, যেখানে শিক্ষার্থীরা শুধু পরীক্ষায় ভালো ফল অর্জনের পেছনে ছুটবে না; বরং তারা স্বাধীনভাবে চিন্তা করতে শিখবে, নতুন কিছু উদ্ভাবন করতে শিখবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে নেতৃত্ব দিতে শিখবে। আগামী দিনের বাংলাদেশকে এই তরুণেরা নেতৃত্ব দেবে। তাই তাদের বিশ্বমানের দক্ষতা, নৈতিক মূল্যবোধ ও সৃজনশীলতা দিয়ে গড়ে তোলা আমাদের অন্যতম প্রধান লক্ষ্য।’

একাডেমি পরিদর্শনের সময় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শিক্ষার্থীদের আয়োজিত ‘স্টুডেন্ট এক্সিবিশন’ ঘুরে দেখেন। তিনি শিক্ষার্থীদের বিভিন্ন গবেষণা, উদ্ভাবনী প্রকল্প ও সৃজনশীল উপস্থাপনা গভীর আগ্রহ নিয়ে পর্যবেক্ষণ করেন এবং তাদের মেধার প্রশংসা করেন।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে লিডারস প্রোগ্রাম, আবেদন আইইএলটিএস ছাড়াই

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে লিডারস প্রোগ্রাম, আবেদন আইইএলটিএস ছাড়াই

প্রতিষ্ঠানটির আধুনিক শিক্ষাপদ্ধতি, শিক্ষার্থীকেন্দ্রিক শিক্ষাদান ও নেতৃত্ব বিকাশমূলক কার্যক্রমের প্রশংসা করেন। প্রতিমন্ত্রী দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও গবেষণা, উদ্ভাবন ও সৃজনশীল শিক্ষা কার্যক্রম আরও বেশি সম্প্রসারণের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

এ সময় দ্য আগা খান একাডেমির শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com