পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা যায়, বিকেলে আড়িয়াল বিলে গরু চড়ানোর সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই শাহজাহানের একটি গরু মারা যায়। এ সময় বজ্রাঘাতে গুরুতর আহত ও অচেতন হয়ে পড়েন শাহজাহান। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান।
নিহত শাহজাহান মাঝি মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার মদনখালী গ্রামের মৃত জৈনউদ্দিন মাঝির ছেলে। তিনি অবিবাহিত ছিলেন বলে জানিয়েছেন তার ভাতিজি শারমিন আক্তার।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহটি বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে।