মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

ঢাকায় মুঘল সাম্রাজ্যের জৌলুশ সম্পর্কে কী জানা যায়?

ঢাকা অফিস
  • আপডেট: মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

ভারতীয় উপমহাদেশের বৃহৎ ও জৌলুশময় সাম্রাজ্যের একটি হচ্ছে মুঘল আমল।

এর বিস্তৃতি ছিল বর্তমান আফগানিস্তান থেকে শুরু করে পাকিস্তান, ভারত ও বাংলাদেশে।

বাংলাদেশ অংশে এখনও সেই সময়কার বেশ কিছু স্থাপত্যের নিদর্শন রয়ে গেছে, যেগুলো এ অঞ্চলে মুঘল আমল সম্পর্কে ধারণা দেয়।

মুঘল স্থাপত্যের বৈশিষ্ট্য

বাংলায় মুসলিম স্থাপত্যের সূচনা হয়েছিল সুলতানি আমলে ত্রয়োদশ শতাব্দীতে।

তবে মুঘল আমলে এসে এর আগেকার বৈশিষ্ট্যে অনেকটাই পরিবর্তন আসে।

যদিও বাংলায় মুঘল স্থাপত্যের মধ্যে একদিকে যেমন দিল্লি, আগ্রার স্থাপত্যের বৈশিষ্ট্য দেখা যায়, একই সাথে দেখা যায় আগেকার সুলতানি আমল এবং এই অঞ্চলের স্থানীয় বৈশিষ্ট্যেরও কিছুটা সংমিশ্রণ।

এসব বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে আয়তাকার কক্ষ, দেয়ালে প্লাস্টার যেটা সুলতানি আমলে ছিল না।

এছাড়া কাধিক গম্বুজের মধ্যে মাঝেরটা বড় আকারের, ধনুকাকৃতির খিলান, জাঁকালো বহির্ভাগ বা আর্চওয়ে, এমনটাই উল্লেখ করছিলেন লেখক ও ইতিহাসবিদ মুনতাসীর মামুন।

ছবির ক্যাপশান,লালবাগ দুর্গ

তবে অনেক বিশেষজ্ঞ মনে করেন, বাংলার স্থাপত্যগুলো আগ্রা, দিল্লি বা ফতেহপুর সিক্রির মতো ততটা মনোযোগের কেন্দ্রবিন্দু না হওয়ায় এগুলোতে একই ধরণের বৈশিষ্ট্য বা সৃজনশীলতার জায়গা একটু কম।

তবে এখানে ভিন্ন ধরণের ‘অদ্ভুত আকর্ষণ’ রয়েছে, যেমনটা বলা হচ্ছে ড. সৈয়দ মাহমুদ হাসানের ‘মুসলিম মনুমেন্টস অফ বাংলাদেশ’ বইটিতে।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com