মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

শিশু ধর্ষণের বিরুদ্ধে গড়ে ওঠা জনমতের ভিত্তিতে আরো কঠোর আইন সম্ভব

ঢাকা অফিস
  • আপডেট: রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে
শিশু ধর্ষণের বিরুদ্ধে জনগণের যে ক্ষোভ আছে, সাংবাদিকরা জনমত তৈরির মাধ্যমে তা তুলে ধরছেন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, ‘এই জনমতের ভিত্তিতেই ভবিষ্যতে আরো কঠোর ও কার্যকর আইন প্রণয়ন সম্ভব হবে, যাতে শিশু নির্যাতনের মতো অপরাধ সমাজ থেকে নির্মূল করা যায়।

’ 

গতকাল শনিবার ঢাকায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শেরেবাংলা এ কে ফজলুল হক ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। রাজধানীর মিরপুরে শিশু রামিসা হত্যাকাণ্ডে গোটা জাতি স্তম্ভিত উল্লেখ করে তিনি বলেন, ‘প্রচলিত আইনের আওতায় দ্রুততম সময়ে অভিযুক্তকে বিচারের মুখোমুখি করতে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছে।’

তথ্যমন্ত্রী বলেন, রামিসাসহ যেসব শিশু-কিশোর অমানবিক নির্যাতনের শিকার হয়েছে, তাদের প্রতি দেশবাসীর গভীর সহমর্মিতা রয়েছে। এ ধরনের বর্বরোচিত ঘটনার প্রতি জাতির সমবেদনা প্রকাশ করতে প্রধানমন্ত্রী নিজেই শোকসন্তপ্ত পরিবারের পাশে গেছেন।

গ্রামাঞ্চলে নিবন্ধনহীন শিক্ষাপ্রতিষ্ঠান প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের বিস্তার ইতিবাচক হলেও সেগুলোকে নির্ধারিত কারিকুলাম ও নিয়ম-কানুনের আওতায় পরিচালিত হতে হবে। 

 

 

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com