মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

৬ ঘণ্টা অবরুদ্ধ পুলিশ গাড়িতে আগুন

ঢাকা অফিস
  • আপডেট: শনিবার, ২৩ মে, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে
চট্টগ্রাম নগরের বাকলিয়ায় চার বছরের শিশু ধর্ষণকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার পুলিশকে ছয় ঘণ্টা অবরুদ্ধ করে রাখে বিক্ষুব্ধরা। তারা পুলিশের গাড়িতেও আগুন ধরিয়ে দেয়।

সংঘর্ষের পর অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল শুক্রবার শিশুটির বাবা অভিযুক্ত মনির হোসেনকে আসামি করে বাকলিয়া থানায় মামলাটি করেন। বিকেলে আদালতে হাজির করা হলে আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে দোষ স্বীকার করেছেন। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
জানা গেছে, অভিযুক্ত মনিরের বাড়ি কুমিল্লায়। তিনি বাকলিয়ায় একটি ডেকোরেটর প্রতিষ্ঠানে কর্মচারী হিসেবে কাজ করতেন।  এদিকে গতকাল নগরের উত্তর আগ্রাবাদ হাজীপাড়ায় ১০ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এহেসান (৫৫) এবং বায়েজিদ হাসান (৩৮) নামের দুই  ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

পুলিশ সূত্র জানায়, গত বৃহস্পতিবার রাতে পাল্টাপাল্টি ধাওয়ায় ৩০ পুলিশ সদস্য আহত হন।

তাঁরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। পুলিশের গাড়ি থেকে ব্যাটারি চুরি ও হামলার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা করা হবে। গতকাল এলাকার পরিস্থিতি শান্ত ছিল। 

জানা গেছে, শিশুটি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন রয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, সে আশঙ্কামুক্ত রয়েছে। 

হাজীপাড়ায় ধর্ষণচেষ্টা, জনতার বিক্ষোভ : পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার দুপুর ১২টায় নগরের ডবলমুরিং থানার উত্তর আগ্রাবাদের হাজীপাড়ায় ধর্ষণচেষ্টার সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে মারধর করে স্থানীয়রা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জনতার তোপের মুখে প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ থাকতে হয়েছে ডবলমুরিং থানা পুলিশ সদস্যদের। সিএমপির জনসংযোগ বিভাগের সহকারী কমিশনার আমিনুর রশিদ বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। শিশু ও তার পরিবারের সঙ্গে পুলিশ কথা বলেছে। অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হয়েছে।

ওসি বায়েজিদ আব্দুল করিম জানান, শুক্রবার বিকেলে বায়েজিদ থানার মাইন্যাটিলা এলাকায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনায় হাসান (৩৮) নামের অপর ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করছে। ভিকটিম শিশুকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। হাসানের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com