মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

৪ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৯

ঢাকা অফিস
  • আপডেট: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে
অসীম সাহসের সঙ্গে ডাকাতি প্রতিরোধ করতে গিয়ে ডাকাতদের উপর্যুপরি ছুরিকাঘাতে নিহত বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন (২৩) হত্যা মামলায় চার জনকে ফাঁসি এবং অন্য ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রদান করেছেন আদালত। গতকাল বুধবার কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (পঞ্চম) আদালতের বিচারক মোহাম্মদ আবুল মনসুর সিদ্দিকী বহুল আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার পরপরই কক্সবাজারের আদালত এলাকায় কঠোর নিরাপত্তা জোরদার করা হয়। অতিরিক্ত পুলিশ ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য মোতায়েন করা হয় আদালত প্রাঙ্গণে। পরে দণ্ডপ্রাপ্ত আসামিদের একে একে আদালত ভবন থেকে বের করে প্রিজন ভ্যানে তুলে জেলা কারাগারে পাঠানো হয়। 

রায় ঘোষণাকে কেন্দ্র করে আদালত এলাকায় সাধারণ মানুষ, নিহত সেনা কর্মকর্তার স্বজন এবং গণমাধ্যমকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়।

তানজিম টাঙ্গাইল জেলার বাসিন্দা। রামু সেনানিবাসে এই তরুণ সেনা কর্মকর্তার স্মরণে রামু ক্যান্টনমেন্ট পরিচালিত স্কুল অ্যান্ড কলেজের নাম রাখা হয়েছে লে. তানজিম স্কুল অ্যান্ড কলেজ। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবিলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট খুরশিদ আলম চৌধুরী জানান, দীর্ঘ শুনানি, সাক্ষ্য-প্রমাণ ও আলামত পর্যালোচনা শেষে আদালত এ রায় দিয়েছেন। একই সঙ্গে সংশ্লিষ্ট অস্ত্র মামলায়ও কয়েকজন আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
মামলার বাদীপক্ষে নিয়োজিত আইনজীবী মোহাম্মদ জাহাঙ্গীর কালের কণ্ঠকে বলেন, ‘১৮ আসামির মধ্যে ১৩ জনের শাস্তি হয়েছে এবং অন্য পাঁচজন খালাস পেয়েছেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামি হচ্ছেন—মো. হেলাল উদ্দিন, নুরুল আমিন, মোরশেদ আলম (পলাতক) ও নাসির উদ্দিন। যাবজ্জীবন কারাদণ্ডাদেশপ্রাপ্তরা হলেন—জালাল উদ্দিন, মো. আরিফ উল্লাহ, মো. আনোয়ার হাকিম, মো. ইসমাইল হোসেন, এনামুল হক এনাম ওরফে তোতলা এনাম, মোহাম্মদ কামাল ওরফে ভেণ্ডি কামাল, মোহাম্মদ এনাম, আবদুল করিম ও জিয়াবুল করিম। খালাসপ্রাপ্তরা হলেন—মোহাম্মদ ছাদেক, আনোয়ার ইসলাম, শাহ আলম, আবু হানিফ ও মিজবাহ উদ্দিন। দণ্ডিতরা সবাই কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা এলাকার বাসিন্দা।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com