জামালপুরে গতকাল শুক্রবার পৃথক স্থানে বজ্রপাতে এনসিপির ছাত্রশক্তির নেতাসহ দুজনের মৃত্যু হয়েছে। জামালপুর সদর ও মাদারগঞ্জ উপজেলায় এ ঘটনা ঘটে।
জামালপুরে গতকাল শুক্রবার পৃথক স্থানে বজ্রপাতে এনসিপির ছাত্রশক্তির নেতাসহ দুজনের মৃত্যু হয়েছে। জামালপুর সদর ও মাদারগঞ্জ উপজেলায় এ ঘটনা ঘটে।
গত এক মাসে জেলায় বজ্রপাতে প্রাণ গেছে আরো ছয়জনের। এতে মাঠে কাজকর্মে থাকা কৃষকরা বজ্রপাতের আতঙ্কে রয়েছেন।
জেলা প্রশাসকের কার্যালয়ের ত্রাণ শাখা সূত্রে জানা গেছে, বজ্রপাতে গত ২৪ এপ্রিল তিনজন, ২৯ এপ্রিল দুজন এবং ৫ মে একজন মারা যান। নিহতদের মধ্যে তিনজন কৃষক, একজন জেলে, একজন শিক্ষার্থী ও একজন গৃহিণী রয়েছেন।
কৃষক লালমান মিয়া বলেন, ‘প্রতিবছরই বজ্রপাতে কৃষকের মৃত্যু হয়।
জামালপুর পরিবেশ রক্ষা আন্দোলন কমিটির সভাপতি জাহাঙ্গীর সেলিম বলেন, ‘জামালপুরে ২০২১ সালে বজ্রপাতে এক দিনেই পাঁচজনের মৃত্যু হয়েছিল। এ ছাড়া প্রতিবছরই বজ্রপাতে প্রাণহানির ঘটনা ঘটে।
জামালপুরের ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আবদুল্লাহেল কাফি বলেন, ‘মাঠে পাকা ঘর বা ছাউনি নির্মাণের কোনো প্রকল্প বর্তমানে নেই। তবে বজ্রপাত প্রতিরোধে বিভিন্ন জায়গায় তালবীজ রোপণ করা হয়েছে।’
জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আলম শরীফ খান বলেন, ‘কৃষকদের সচেতন করা হচ্ছে, যাতে ঝড়বৃষ্টির সময় তাঁরা নিরাপদ স্থানে আশ্রয় নেন। মাঠে ছাউনি বা নিরাপদ আশ্রয়স্থল তৈরির কোনো প্রকল্প এই মুহূর্তে নেই।
তবে এ বিষয়ে কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হবে।’