বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

অনলাইনে আজ শুরু হচ্ছে ১০ দিনের রেফ্রিজারেটর মেলা

ঢাকা অফিস
  • আপডেট: বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

এক প্ল্যাটফর্মেই দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলো থেকে যাচাই–বাছাই করে রেফ্রিজারেটর কেনার সুযোগ এসেছে আবারও। ‘সুস্থ রাখতে শরীর ও মন, খাবারের হোক সতেজ সংরক্ষণ’ স্লোগানে আজ বুধবার অনলাইনে শুরু হচ্ছে ১০ দিনব্যাপী ‘রেফ্রিজারেটর মেলা’। এ মেলা চলবে ২২ মে পর্যন্ত। পঞ্চমবারের মতো এ মেলার আয়োজন করেছে প্রথম আলো ডটকম। আর আয়োজনের ব্যাংকিং পার্টনার হিসেবে রয়েছে ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)।

আয়োজকেরা জানান, এবারের মেলায় অংশগ্রহণ করেছে স্বনামধন্য রেফ্রিজারেটর ব্র্যান্ড ও প্রতিষ্ঠান—হায়ার বাংলাদেশ,যমুনা ইলেকট্রনিক্স, ইলেক্ট্রো মার্ট (কনকা), ট্রান্সকম ডিজিটাল, ভিশন ইলেকট্রনিকস এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ। ১০ দিনব্যাপী এই অনলাইন উৎসবে কেবল রেফ্রিজারেটর প্রদর্শনই নয়, থাকছে ব্র্যান্ডগুলোর পক্ষ থেকে বিশেষ ছাড় ও নানা সুবিধা। এ ছাড়া রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের রেফ্রিজারেটরের বৈশিষ্ট্য, দরদাম, বিশেষজ্ঞ মতামত, ফিচার, শোরুম রিভিউ, তারকাদের রিভিউ ভিডিওসহ নানা আয়োজন।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com