বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

পাঁচ জেলায় নিহত ৫

ঢাকা অফিস
  • আপডেট: সোমবার, ১১ মে, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

সিলেট ব্যুরো জানায়, সিলেট শহরতলীর দক্ষিণ সুরমার লালাবাজার এলাকার সাত মাইল নামক স্থানে প্রাইভেট কার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছেন। গতকাল বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুহেল আহমদ (১৮) দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নের চর মুহাম্মদপুর গ্রামের গেদাব আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সিলেট থেকে ছেড়ে আসা প্রাইভেট কারের সাথে বিপরীত দিক থেকে যাওয়া সিএনজিচালিত অটোরিকশার সাথে সংঘর্ষ হয়। এ সময় দুর্ঘটনার কবলে পড়ে একটি মোটরসাইকেলও। সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং এর চালক ও সব যাত্রী এবং প্রাইভেট কারের চালক ও যাত্রীরা আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পুলিশ এসে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

হাসপাতালে নেয়ার পথে গুরুতর আহত রুহেল আহমদ মারা যান। বাকিদের ওসমানীতে ভর্তি করা হয়েছে। মেহেরপুর প্রতিনিধি জানান, মেহেরপুর শহরের হোটেল বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় সরফরাজ খান সোনা (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল সকালে শহরের রনি রেস্তোরাঁর সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত সরফরাজ খান সোনা মেহেরপুর শহরের পুরাতন পোস্ট অফিস পাড়ার বাসিন্দা শামসুল আলম খানের ছেলে।

এ বিষয়ে মেহেরপুর সদর থানার ওসি শেখ মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ট্রাক চালককে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

চট্টগ্রাম ব্যুরো জানায়, চট্টগ্রাম নগরের খুলশী থানা এলাকার টাইগারপাস মোড়ে গাড়ির সাথে মোটরসাইকেলের ধাক্কায় তোফায়েল বাপ্পী নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি নগরের চান্দগাঁও এলাকার বাসিন্দা। মঙ্গলবার রাত ৩টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, দুর্ঘটনায় আহত এক যুবককে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা জানান, দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় মাদরাসাছাত্র তুষার (৮) নামে এক শিশু নিহত হয়েছে। গতকাল দুপুরে দামুড়হুদা-কার্পাসডাঙ্গা সড়কের নাপিতখালির মোড়ে (নেভি ভাটার সামনে) এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু তুষার দামুড়হুদা সদর ইউনিয়নের নাপিতখালি গ্রামের মহিদুল ইসলামের ছেলে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ওই দিন তুষার, বেলা ১টার দিকে দামুড়হুদা-কাপাসডাঙ্গা সড়ক দিয়ে ইজিবাইক নিয়ে রওনা হয়। এ সময় দামুড়হুদা শহরে যাওয়ার সময় নাপিতখালির কাছে পৌঁছলে ইজিবাইক থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় আরেকটি ইজিবাইকের সাথে ধাক্কা লাগলে তুষার রাস্তার ওপর ছিটকে পড়ে যায়। স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে পরীক্ষা নিরীক্ষা করার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, চট্টটগ্রাম-কক্সবাজার মহাসড়কে বেপরোয়া গতির যাত্রীবাহী বাস চাপায় মো: রফিক কোম্পানি (৬০) নামে এক পথচারী নিহত হয়েছে। গত মঙ্গলবার সহাসড়কের চন্দনাইশ কাঞ্চননগর বাদামতলা এ এ ঘটনা ঘটে। রফিক কোম্পানি কাঞ্চননগর এলাকার নগর পাড়ার মৃত নুরুচ্ছফার ছেলে। স্থানীয় প্রত্যক্ষদর্শীর বারাত দিয়ে দোহাজারী হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করে বলেন সন্ধ্যায় মহাসড়ক পার হওয়ার সময় চট্টগ্রামগামী ঈগল পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে তাকে মুমূর্ষু অবস্থায় চমেক হাসপাতালে ভর্তির পরে রাতে তিনি মারা যায় বলে জানান।

বগুড়া অফিস জানায়, বগুড়ার শাজাহানপুর উপজেলার বি-ব্লক এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৮ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে গাইবান্ধা থেকে ঢাকাগামী আলহামরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস একটি পাথরবোঝাই ট্রাকের পেছনে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- গাইবান্ধার নাজমুল (৩৪), পাবনার আল মামুন (৩৭), শিমুল (২৩), মিন্টু (২৩), আতিকুল ইসলাম (২৬), আশিকুর রহমান (২৬), সাপাউর (৫৮) ও ভূপতি কুমার (৫৪)। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com