বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

দুই মেয়েকে বাঁচিয়ে পুড়ে মরলেন দম্পতি

ঢাকা অফিস
  • আপডেট: রবিবার, ১০ মে, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

ঢাকার দোহারে ঘরে লাগা আগুন থেকে জানালা দিয়ে বের করে দুই সন্তানকে বাঁচিয়েছেন মা-বাবা। তবে এই মা-বাবা পরে ঘর থেকে বের হতে পারেননি। ফলে তাঁরা পুড়ে মারা গেছেন। গত শুক্রবার মধ্যরাতে এই অগ্নিকাণ্ড এবং এতে প্রাণহানির ঘটনা ঘটেছে।

দোহার থানার ওসি আবু বকর সিদ্দিক গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, আগুনে পুড়ে নিহত হন ৫৫ বছর বয়সী সালাম শিকদার এবং তাঁর স্ত্রী ৫০ বছর বয়সী নাসিমা বেগম। তাঁরা উপজেলার বিলাশপুর রাধানগর গ্রামের নিজ বাড়িতে বসবাস করতেন। 

বড় মেয়ের বিয়ে হয়ে যাওয়ায় ঘটনার সময় দুই সন্তানসহ ঘরে ছিলেন ওই দম্পতি।

নিহতদের দুই মেয়ে জান্নাতুল ও খাদিজা বেঁচে যান। তাঁরা সাংবাদিকদের বলেন, ‘গত শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে হঠাৎ আমাদের বসতঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়লে মা-বাবাসহ আমরা পরিবারের পাঁচ সদস্যই ঘরে আটকা পড়ি। ওই সময় ঘরের দরজা বাইরে থেকে বন্ধ থাকায় মা-বাবা জানালা ভেঙে আমাদের বাইরে বের করে দিতে পারলেও তাঁরা বের হতে পারেননি।
আগুনে পুড়ে মারা যায় তারা। এ ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি জানাই।’ 

আগুনের সংবাদ পেয়ে দোহার ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে সব পুড়ে ছাই হয়ে যায়। পরে ঘরের ভেতর থেকে স্বামী-স্ত্রীর পোড়া মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

 

ওসি আবু বকর সিদ্দিক জানান, সংবাদ পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে থানায় নেওয়া হয়েছে। লাশ বিনা ময়নাতদন্তে নিয়ে যাওয়ার জন্য নিহতের পরিবার আবেদন করেছে। আইনি প্রক্রিয়ায় লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ছাড়া ঘটনাটি নাশকতা নাকি দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। এ নিয়ে তদন্ত চলছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। জানা গেছে, এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com