বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চায় সরকার

ঢাকা অফিস
  • আপডেট: শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘বিগত সরকারের মুক্ত গণমাধ্যম তৈরির প্রতিশ্রুতি ছিল শুধুই গালভরা বুলি। তবে বর্তমান সরকার স্বাধীন ও সার্বভৌম কমিশনের মাধ্যমে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করে যাচ্ছে।’

গতকাল রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) উদ্যোগে তিন দিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল কেবল টিভি ব্রডকাস্টিং অ্যান্ড কমিউনিকেশন এক্সপো-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার  মন্ত্রী জহির উদ্দিন স্বপন এসব কথা বলেন।

তিনি বলেন, ‘কমিউনিকেশন পাওয়ার, ইন্টারনেট এবং ডিজিটাল প্ল্যাটফর্ম শুধু রাজনীতিকেই নয়, ব্যক্তিগত গোপনীয়তাকেও পরিবর্তন করেছে।

এই মাধ্যম এখন এতই শক্তিশালী যে রাষ্ট্র কখনো একে নিয়ন্ত্রণে রাখতে পারবে না। আমি এটি বুঝি বলেই প্রথম দিন থেকে গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে প্রতিশ্রুতিবদ্ধ।’ 

তিনি আরো বলেন, ‘বর্তমান যুগে জনগণ অনেক সচেতন। বড় কোনো অসন্তোষ তৈরি হলে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে তারা দ্রুত ঐক্যবদ্ধ হয়ে যেতে পারে।

সরকার ও প্রধানমন্ত্রী এই বাস্তবতা বোঝেন বলেই স্বচ্ছতা ও জবাবদিহির ওপর জোর দিচ্ছেন।’ 

এক্সপোতে সর্বাধুনিক প্রযুক্তি, স্মার্ট কেবল সলিউশন ও ব্রডকাস্টিং সেবার সমন্বয়ে হয়েছে এক অনন্য আয়োজন। মেলায় রয়েছে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান, টেলিকম প্রতিষ্ঠান, টেলিভিশন চ্যানেল, ব্রডকাস্টার ও বাংলাদেশ স্যাটেলাইট কম্পানিসহ বিভিন্ন দেশি-বিদেশি প্রতিষ্ঠান।  দেশের কেবল ও মিডিয়া শিল্পে আন্তর্জাতিক মানের প্রযুক্তি ও সেবার প্রসারে এই এক্সপো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন মেলায় আসা ব্যক্তিরা।

অনুষ্ঠানে কোয়াবের সভাপতি এ বি এম সাইফুল হোসেন সোহেলের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাটকো সভাপতি অঞ্জন চৌধুরী পিন্টু। কোয়াবের সাধারণ সম্পাদক সৈয়দ মোশারফ আলী চঞ্চল, এক্সপোর আহ্বায়ক নিজাম উদ্দিন মাসুদ প্রমুখ উপস্থিত ছিলেন। 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com