বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

পাঁচ জেলায় বজ্রপাতে ৮ প্রাণহানি

ঢাকা অফিস
  • আপডেট: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

দেশের পাঁচ জেলাতে বজ্রপাতে আটজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। বেশ কয়েক জন আহতও হয়েছেন। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে পাবনা, কুষ্টিয়া, শেরপুর, নাটোর ও ময়মনসিংহে এসব ঘটনা ঘটেছে। দৈনিক বাংলার জেলা প্রতিনিধিদের পাঠানো খবর।

 

<p “=””>পাবনা

 

<p “=””>বজ্রপাতে পাবনার ঈশ্বরদীত অবসরপ্রাপ্ত রেলশ্রমিক আইন উদ্দিন (৭০) ও আটঘরিয়ায় কৃষক সাদেক হোসেন মোল্লা (৩৮) প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার সকালে বজ্রপাতের ঘটনায় আহত হয়েছেন আরও একজন। মৃত আইন উদ্দিন ঈশ্বরদী পৌরসভার ফতেমোহাম্মদপুর এলাকার মৃত হোসেন উদ্দিন ফকিরের ছেলে। সাদেক হোসেন মোল্লা আটঘরিয়া উপজেলার মাজপাড়া ইউনিয়নের কাকমারি গ্রামের মহির উদ্দিন মোল্লার ছেলে।

 

<p “=””>ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, সকাল ৯টার দিকে ফতেমোহাম্মদপুর এলাকায় বাড়ির পাশে পুকুরে পাট ধোয়ার কাজ করছিলেন আইন উদ্দিন। বজ্রপাত হলে তার শরীরের বিভিন্ন স্থান ঝলসে যায়। ঘটনাস্থলেই তিনি মারা যান। জাকির হোসেন নামে আরেকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

 

<p “=””>আটঘরিয়া থানার ওসি আনোয়ার হোসেন বলেন, সকাল ১০টার দিকে উপজেলার কাকমারি গ্রামে বাড়ির পাশে দলগাড়ি বিলে ধানের জমিতে আগাছা পরিষ্কারের কাজ করছিলেন কৃষক সাদেক হোসেন। এমন সময় তার ওপর বজ্রপাত হলে ঘটনাস্থলেই মৃত্যু হয়। 

<p “=””>শেরপুর 

<p “=””>শেরপুরের নকলায় মঙ্গলবার সকালে বজ্রপাতে দুই তরুণ মারা গেছেন। তারা হলেন— উপজেলার উরফা ইউনিয়নের হাসনখিলা এলাকার মন্নেস আলীর ছেলে রফিকুল ইসলাম অপি (৩০) ও চন্দ্রকোনা ইউনিয়নের রেহারচর এলাকার মৃত সিদ্দিক সরকারের ছেলে নাজমুল হক (৪৫)। 

<p “=””>উরফা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান নূরে আলম তালুকদার ভুট্টো জানান, সকাল সাড়ে ৯টার দিকে রফিকুল তার ভাইয়ের নিয়ে বীজতলা থেকে চার তুলতে যান। সেখানে বজ্রপাতে আহত হন তিনি। তাকে উদ্ধার করে কলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

<p “=””>অন্যদিকে, নাজমুল হকের ভাই মোজাম্মেল হক কালা মিয়া জানান, সকাল সাড়ে ৭টার দিকে মাছ ধরতে গিয়েছিলেন নাজমুল। বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান। 

<p “=””>নকলা থানার ওসি মুশফিকুর রহমান বলেন, বৃষ্টির সময় দুজনেই বাইরে ছিলেন। বজ্রপাতের তাদের মৃত্য হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

<p “=””>কুষ্টিয়া 

<p “=””>কুষ্টিয়ার মিরপুর ও ভেড়ামারায় বজ্রপাতে মারা গেছেন দুজন, আহত হয়েছেন আরও চারজন। মঙ্গলবার সকাল ৭টার দিকে মিরপুর ও ভেড়ামারার বিভিন্ন এলাকায় বজ্রপাতের এসব ঘটনা ঘটে। 

<p “=””>মিরপুর থানার ওসি গোলাম মোস্তফা বলেন, উপজেলার ছাতিয়ান ইউনিয়নের আটিগ্রামের জাহাঙ্গীর (৪৫) কৃষি জমিতে কাজ করতে গিয়ে বজ্রপাতে ঘটনাস্থলেই নিহত হন। একই সময় বজ্রপাতে আহত হয় স্কুলছাত্রী জুলিয়া খাতুন (১৫)। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

<p “=””>ভেড়ামারা থানার ওসি মজিবুর রহমান বলেন, বাহিরচর ইউনিয়নের মসলেমপুর গ্রামের আশরাফুল (৪০) গঙ্গা-কপোতাক্ষ সেচ পাম্প এলাকায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে আক্রান্ত হন। ঘটনাস্থেলেই তার মৃত্যু হয়। 

নাটোর

 

<p “=””>নাটোরের বড়াইগ্রাম উপজেলার ভবানীপুর আটঘরিয়া গ্রামের মাঠে মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে বজ্রপাতে বেলাল মিয়াজি নামে এক কৃষকের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন সেলিম হোসেন নামের আরেক কৃষক। বেলাল মিয়াজি একই এলাকার হাজী আবুল হোসেনের ছেলে। 

<p “=””>বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক জানান, বেলাল মিয়াজি সকালে তার জমিতে কাজ করছিলেন। এ সময় বৃষ্টি শুরু হয়। কিছুক্ষণ পর সেই জমিতে বজ্রপাত হলে ঘটনাস্থলেই বেলালের মারা যান। পাশের জমিতে কাজ করতে থাকা কৃষক সেলিম গুরুতর আহত হন। তাকে বনপাড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

<p “=””>ময়মনসিংহ 

<p “=””>ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গোয়াতলা ইউনিয়নের পাটরা দামপাড়া এলাকায় মঙ্গলবার সকালে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতে আবু বকর (১৫) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আবু বকর একই ইউনিয়নের পূর্ব টাংগাটি গ্রামের শাহাবুদ্দিনের ছেলে। সে পাটরা দামপাড়া উচ্চ বিদ‍্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। 

<p “=””>ধোবাউড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জালাল উদ্দিন বলেন, নিজেদের বিদ্যালয়েই এক শিক্ষকের কাছে আবু বকরসহ কয়েকজন সহপাঠী প্রাইভেট পড়ত। মঙ্গলবার সকালেও প্রাইভেট পড়ে বাড়ি ফিরেছিল আবু বকর। ফেরার পথে কংশ নদের পাড়ে পৌঁছালে গুড়িগুড়ি বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলেই মারা যায় আবু বকর। 

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com