বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ ১৬ জনের প্রাণহানি

ঢাকা অফিস
  • আপডেট: মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

দেশের বিভিন্ন স্থানে গতকাল সোমবার সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ ১৬ জনের প্রাণহানি ঘটেছে। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত—

সুনামগঞ্জ ও ছাতক : সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের ছাতক উপজেলার জালালপুর বদিরগাঁও এলাকায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে বাবা, কন্যাসহ পাঁচজন মারা গেছেন। এর মধ্যে ঘটনাস্থলেই দুজন এবং সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে আরো তিনজন মারা গেছেন। এ সময় বাসচালক মোবাইল ফোনে ব্যস্ত ছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

সোমবার বিকেলে ৩টার দিকে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক ঘটনা ঘটে। এ ছাড়া সুনামগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর এলাকায় পৃথক আরো একটি সড়ক দুর্ঘটনায় এক নারী পথচারীর মৃত্যু হয়েছে। 

দুর্ঘটনায় নিহতরা হলেন তাহিরপুরের বিন্নাকুলি এলাকার ইউসুফ আলী (৪৫), তাঁর মেয়ে কেয়া মনি (১৬), একই এলাকার সাহাবুদ্দিন (৪৫) ও নিলুফা বেগম (৩০)। নিহত আরেকজনের পরিচয় পাওয়া যায়নি।

 

এদিকে দুপুরে সুনামগঞ্জ-দিরাই সড়কের নারায়ণপুরে পথচারী নারী বাসচাপায় নারী মারা গেছেন। তাঁর পরিচয়ও পাওয়া যায়নি।

ময়মনসিংহ : ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে মা, মেয়েসহ চারজনের মৃত্যু হয়েছে। ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের মুক্তাগাছা উপজেলার মনতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন ময়মনসিংহের চৌধুরী হোসনে আরা বেগম, জামালপুরের ফারজানা আক্তার শিউলি ও তাঁর মেয়ে খোশনূর জান্নাত এবং অজ্ঞাতপরিচয় একজন।

বীরগঞ্জ (দিনাজপুর) : দিনাজপুরের বীরগঞ্জে প্রাইভেট কারের ধাক্কায় তহুরা বেগম নামে বৃদ্ধা নিহত হয়েছেন।

তহুরা বেগম উপজেলার নিজপাড়া ইউনিয়নের নখাপাড়া গ্রামের মৃত জামাল উদ্দিনের স্ত্রী।

উপজেলার নিজপাড়া ইউনিয়নের বীরগঞ্জ-দেবীগঞ্জ আঞ্চলিক সড়কের মাদরাসা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মো. সাইফুল ইসলাম নিহত হয়েছেন।

উপজেলার বুড়িশ্বর এলাকার একটি সড়কে দুর্ঘটনাটি ঘটে। নিহত সাইফুল উপজেলার ধরমণ্ডল গ্রামের রফিকুল ইসলামের ছেলে। 

নাটোর : নাটোরের লালপুরে ট্রাকের নিচে চাপা পড়ে আশরাফুল ইসলাম নামের এক মোটরসাইকেলচালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। উপজেলার লালপুর ফিলিং স্টেশনের সামনে ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহত আশরাফুল ইসলাম উপজেলার নাগশোষা গ্রামের রেজাউল করিম রেজার ছেলে।

টাঙ্গাইল : টাঙ্গাইলে ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পিকআপ ভ্যানের চালক ইসলামপুরের লাভলু পালের ছেলে পাপন পাল এবং একই জেলার কাচারিপাড়া এলাকার মুরাদ আলীর ছেলে হেলপার শাকিল মিয়া।

মুন্সীগঞ্জ : ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দোগাছি এলাকায় সড়ক থেকে এক নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। উপজেলার দোগাছি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ধারণা করা হচ্ছে সড়ক পার হতে গিয়ে কোনো যানবাহনের ধাক্কায় মৃত্যু হয়েছে তাঁর।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com