বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

৫ জেলায় সড়কে ঝরল ৭ প্রাণ

ঢাকা অফিস
  • আপডেট: রবিবার, ৩ মে, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে
ফরিদপুরের মধুখালীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দম্পতি মারা গেছেন। একই জেলার নগরকান্দায় বেপরোয়া ট্রাকের ধাক্কায় কয়েকজন পথচারী আহত হওয়ার জেরে গণপিটুনিতে নিহত হয়েছেন সেই ট্রাকের চালক। নারায়ণগঞ্জে চলন্ত গাড়ির ধাক্কায় মিনি ট্রাকচালকসহ দুজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া গাইবান্ধা, মাগুরা ও নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন।

কালের কণ্ঠের প্রতিনিধিদের পাঠানো খবর : 

মধুখালী (ফরিদপুর) : শুক্রবার বিকেলে ট্রলির সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দম্পতি নিহত হয়েছেন। ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী পৌরসভার পরিক্ষেতপুর হ্যাচারির সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার গাজনা ইউনিয়নের আশাপুর গ্রামের তামিম মিয়া ও তাঁর স্ত্রী শিমলা খাতুন। তাঁরা ডাক্তার দেখানোর জন্য মোটরসাইকেলে করে ফরিদপুর যাচ্ছিলেন।

 

সালথা-নগরকান্দা (ফরিদপুর) : একের পর এক পথচারীদের ধাক্কা দেওয়ায় উত্তেজিত জনতার পিটুনিতে হান্নান শেখ নামের এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ সময় ট্রাকের দুই হেল্পারকেও পিটিয়ে আহত করা হয়েছে। শুক্রবার রাত ৯টার দিকে নগরকান্দা উপজেলার বিলনালিয়া নতুন হাটখোলা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত ট্রাকচালক হান্নান শেখ বোয়ালমারী উপজেলার সাতৈর গ্রামের মো. শহিদ শেখের ছেলে।

আহত হেল্পাররা হলেন নাঈম মোল্যা ও আল আমিন। 

নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির গাড়ির ধাক্কায় আনারসবোঝাই একটি মিনি ট্রাকের চালকসহ দুজনের মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত আড়াইটায় টিপরদীসংলগ্ন চৈতী গার্মেন্টসের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মিনি ট্রাকের চালক মোহাম্মদ আলী এবং তাঁর সঙ্গে থাকা ফল ব্যবসায়ী মনির হোসেন।

গাইবান্ধা : সড়ক পার হওয়ার সময় কাভার্ড ভ্যানের ধাক্কায় দিপালী রানী কর্মকার নামের এক নারী নিহত হয়েছেন।

শুক্রবার রাতে গোবিন্দগঞ্জ-ঘোড়াঘাট সড়কে কামারপাড়া তরফ কামাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

মাগুরা : মাগুরা-ঝিনাইদহ সড়কের পিটিআই এলাকায় বাসের ধাক্কায় কুদ্দুস খান নামের এক কৃষক নিহত হয়েছেন।

পূর্বধলা (নেত্রকোনা) : গতকাল সকালে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও দুজন আহত হয়েছেন। নেত্রকোনার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের পূর্বধলা উপজেলা সদরের বড় ইলাশপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সিএনজির যাত্রী আইনুল হক ও আজিম উদ্দিন।

 

 

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com