বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ২৬ হাজার টন অকটেনের নতুন চালান

ঢাকা অফিস
  • আপডেট: শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

চট্টগ্রাম বন্দরে মালয়েশিয়া থেকে আমদানি করা ২৬ হাজার টন অকটেন নিয়ে হংকং পতাকাবাহী জাহাজ ‘কিউচি’ ভেড়েছে। এপ্রিল মাসে এটি অকটেনের তৃতীয় চালান হিসেবে বন্দরে পৌঁছাল।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে জাহাজটি বন্দরের বহির্নোঙরে নোঙর করে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, দুপুর থেকেই জাহাজ থেকে তেল খালাস কার্যক্রম শুরু হবে।

এর আগে চলতি মাসে ৮ এপ্রিল ২৬ হাজার টন এবং ১৭ এপ্রিল ২৭ হাজার টন অকটেন নিয়ে আরও দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। সব মিলিয়ে এপ্রিল মাসে মোট ৭৯ হাজার টন অকটেন আমদানি হয়েছে। দৈনিক প্রায় ১২০০ টন চাহিদা বিবেচনায় এই মজুত দিয়ে দেশের জ্বালানি চাহিদা দুই মাসেরও বেশি সময় পূরণ করা সম্ভব হবে বলে ধারণা করা হচ্ছে।

প্রাইড শিপিং লাইনের স্বত্বাধিকারী নজরুল ইসলাম জানান, বর্তমানে বহির্নোঙরে অকটেন ও ডিজেল বহনকারী আরও পাঁচটি জাহাজ অপেক্ষমাণ রয়েছে। এর মধ্যে বুধবার তিনটি জাহাজ বার্থিং পেয়ে তেল খালাস শুরু করেছে।

তিনি আরও বলেন, চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটি সীমিত—মাত্র তিনটি হওয়ায় সব জাহাজকে একসঙ্গে বার্থিং দেওয়া সম্ভব হচ্ছে না। পাশাপাশি আবহাওয়ার বিরূপ পরিস্থিতির কারণে কার্গো খালাস কার্যক্রম কিছুটা ব্যাহত হচ্ছে, ফলে সময় লাগছে বেশি।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com