বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

বৃষ্টির মরদেহের সন্ধান চলছে, সুষ্ঠু তদন্ত-বিচার চায় বাংলাদেশ

ঢাকা অফিস
  • আপডেট: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যার ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছে বাংলাদেশ সরকার। এ ঘটনায় একজনের মরদেহ উদ্ধার করা হলেও মাদারীপুরের বাসিন্দা নাহিদা সুলতানা বৃষ্টি এখনো নিখোঁজ রয়েছেন। তাঁর মরদেহ উদ্ধারে সেখানে তল্লাশি অভিযান চলছে বলে জানা গেছে।

গতকাল রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, এমন নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের বিচার নিশ্চিত করা প্রয়োজন।

তিনি জানান, ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ মিশন যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব স্টেট ও সংশ্লিষ্ট তদন্ত সংস্থার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফ্লোরিডা অঙ্গরাজ্যের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত দুই বাংলাদেশি শিক্ষার্থী—জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হওয়ার পর থেকেই ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস এবং মায়ামির কনস্যুলেট জেনারেল মার্কিন কর্তৃপক্ষ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে আসছে। এরই মধ্যে জামিল আহমেদ লিমনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ দেশে ফিরিয়ে আনতে মায়ামির কনস্যুলেট স্থানীয় ফিউনারেল কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে।
তবে ফ্লোরিডার টাম্পা থেকে দুবাই হয়ে পরিবহনে জটিলতা থাকায় বিকল্প রুট বিবেচনা করা হচ্ছে। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ সরকার জানিয়েছে, ন্যায়বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করা হচ্ছে। 

গ্রামের বাড়িতে শোকের মাতম : এদিকে বৃষ্টির হত্যার খবর ছড়িয়ে পড়তেই মাদারীপুরের সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চর গোবিন্দপুর গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। কালের কণ্ঠের প্রতিনিধি শনিবার বিকেলে সরেজমিনে গিয়ে বাড়িতে আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের ভিড় দেখতে পান।

 

 

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com