বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

বাতিঘরে জাইমা রহমান, কিনলেন কোন বই?

ঢাকা অফিস
  • আপডেট: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে
ঢাকার বাংলামোটরের চেইন বুকশপ বাতিঘরে উপস্থিত হয়ে বইপ্রেমীদের দৃষ্টি কাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান।

আজ শনিবার দুপুর ১২টার দিকে তিনি সেখানে যান। প্রায় আধা ঘণ্টা সময় ধরে ঘুরে নিজের পছন্দমতো বেশ কিছু বই সংগ্রহ করেন।

বাতিঘরের স্বত্বাধিকারী দীপঙ্কর দাশ আগামীর সময়কে বলেছেন, জাইমা রহমান অন্য সাধারণ পাঠকের মতোই বই কিনতে এসেছিলেন।

দুপুর ১২টার দিকে আসেন তিনি। 

জানা গেছে, তার কেনা বইয়ের তালিকায় রয়েছে কাজী নজরুল ইসলাম, হুমায়ূন আহমেদ, আনিসুল হকের রচনা।

এ ছাড়া গার্সিয়া মার্কেজ, সুনীল গঙ্গোপাধ্যায়, সমরেশ মজুমদার, বেগম রোকেয়া সাখাওয়াৎ হোসেন, নূরুল কবিরের লেখা বইও কিনেছেন প্রধানমন্ত্রীর কন্যা।

এসময় প্রধানমন্ত্রী কন্যাকে কাছে পেয়ে কেউ কেউ তার সঙ্গে ছবিও তোলেন।

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com