বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেছেন, ‘গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার যেমন কোনো বিকল্প নেই, তেমনি একটি সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সঠিক তথ্য ও পেশাগত দায়বদ্ধতাও অপরিহার্য।’ গতকাল মঙ্গলবার কুষ্টিয়া সার্কিট হাউসে গণমাধ্যমের অপসাংবাদিকতারোধ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনবিষয়ক এক কর্মশালায় প্রেস কাউন্সিলের চেয়ারম্যান এসব কথা বলেন। কর্মশালায় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অর্ধশতাধিক সাংবাদিক অংশ নেন। ।