ভোলার দৌলতখান উপজেলায় অস্ত্র ও গুলিসহ ডাকাতদলের দুই সদস্যকে আটক করেছেন কোস্ট গার্ড। আটক মো. জসিম হাওলাদার (৪৫) উপজেলার চরপাতা ইউনিয়নের এবং মোহাম্মদ জসিম উদ্দিন (৫০) উপজেলার চরখলিফা ইউনিয়নের বাসিন্দা। গতকাল সোমবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া অফিসার লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এই তথ্য নিশ্চিত করেন। অভিযানে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, চার রাউন্ড কার্তুজ জব্দ করা হয়।








