জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেক্টোরাল অ্যাসিস্ট্যান্সের (ইন্টারন্যাশনাল আইডিয়া) একটি প্রতিনিধিদল।
ডা. শফিকুর রহমান তাঁর বক্তব্যে গণতন্ত্র ও স্থিতিশীল বাংলাদেশ বিনির্মাণে জামায়াতের ঐতিহাসিক ভূমিকা উল্লেখ করেন এবং একই সঙ্গে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে তাঁর দলের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেন।
গতকাল সোমবার দুপুরে জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতার সংসদীয় কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। ইন্টারন্যাশনাল আইডিয়া প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংস্থাটির এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক অঞ্চলের পরিচালক লিনা রিক্কিলা তামাং।








