বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

মধ্যপ্রাচ্য সংকটে মধ্যস্থতার জন্য পাকিস্তানকে ধন্যবাদ জানাল বাংলাদেশ

ঢাকা অফিস
  • আপডেট: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আলোচনার মাধ্যমে মধ্যপ্রাচ্য সংঘাত নিরসনে ভূমিকা রাখায় পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ। তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত ডিপ্লোমেসি ফোরামের ফাঁকে দুই দেশের শীর্ষ কূটনীতিকদের মধ্যে এ বিষয়ে আলোচনা হয়।

আজ শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল শুক্রবার আন্তালিয়ায় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

বৈঠকে উপসাগরীয় অঞ্চলের চলমান সংঘাত নিরসনে সর্বশেষ অগ্রগতি নিয়ে আলোচনা হয়। ওই অঞ্চলে একটি সমঝোতামূলক সমাধান নিশ্চিত করতে পাকিস্তানের কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা করে বাংলাদেশ।

এ সময় বাংলাদেশ–পাকিস্তান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিভিন্ন দিক নিয়েও মতবিনিময় হয়। আলোচনায় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

এদিকে ইসহাক দার তার এক্স হ্যান্ডলে লিখেছেন, বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক জোরদার, আঞ্চলিক পরিস্থিতি এবং কূটনৈতিক উদ্যোগে পাকিস্তানের ভূমিকা নিয়ে আলোচনা হয়েছে। ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ এর আগে মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে একাধিক বিবৃতি দিয়েছে, যেখানে সংশ্লিষ্ট পক্ষগুলোর নাম উল্লেখ করা হয়নি। সাম্প্রতিক যুদ্ধবিরতি-পরবর্তী বিবৃতিতেও একই অবস্থান বজায় রাখা হয়েছে।

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com