বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ নিহত ৪

ঢাকা অফিস
  • আপডেট: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে
সড়ক দুর্ঘটনায় পাবনায় মা-মেয়েসহ তিন জেলায় চারজন নিহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর :

ঢাকা : রাজধানীর উত্তরায় ট্রাক, সিএনজি অটোরিকশা ও বাইকের সংঘর্ষে ফুয়াদ হাসান হৃদয় (২৬) নামের বাইকচালক নিহত হয়েছেন। গতকাল জসিম উদ্দিন রোডে ফ্লাইওভারের নিচে এই দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় ফুয়াদকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফুয়াদ নওগাঁ সদর উপজেলার স্টেশনারি ব্যবসায়ী ফাইজুর রহমানের ছেলে। 

পাবনা : পাবনার ফরিদপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী মা-মেয়ে নিহত হয়েছেন। আহত হয়েছেন মোটরসাইকেলচালক। গতকাল সকালে উপজেলার ডেমরা চকচকিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন চাটমোহর উপজেলার চরপাড়া গ্রামের সোহেল রানার স্ত্রী আউলিয়া খাতুন (২৫) ও তাঁদের মেয়ে সুমাইয়া (৭)। আহত সোহেল রানাকে (২৮) হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে মোটরসাইকেলে সোহেল রানা তাঁর স্ত্রী ও মেয়েকে নিয়ে চাটমোহরে বাড়ি যাচ্ছিলেন। ফরিদপুর উপজেলার ডেমরা চকচকিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা ট্রাক মোটসাইকেলটিকে চাপা দেয়।
 

সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে মহাসড়কের ওপরে বাস উল্টে সুপারভাইজার নিহত ও অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন। গতকাল হাটিকুমরুল গোলচত্বরে এই দুর্ঘটনা ঘটে। নিহত সুপারভাইজার হাসেম আলী (৩০) সিরাজগঞ্জ সদর উপজেলার তেলকুপি গ্রামের মহরম আলীর ছেলে।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com