বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

নোয়াখালীতে ৩ হাজার লিটার ডিজেল জব্দ

ঢাকা অফিস
  • আপডেট: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

নোয়াখালীর হাতিয়ায় অভিযান চালিয়ে মজুত করা প্রায় ৩ হাজার লিটার ডিজেল জব্দ করেছে কোস্টগার্ড।

 

বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যার দিকে উপজেলার চর ঈশ্বরের বাংলা বাজার ঘাট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে তারা। জব্দকৃত তেলের বাজার মূল্য তিন লাখ টাকা।

 

সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড স্টেশন চর ঈশ্বরের বাংলা বাজার ঘাট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ওই এলাকায় অবৈধভাবে মজুতকালে ৩ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়। পরে হাতিয়া উপজেলা নির্বাহী অফিসার মোবাইল কোর্ট পরিচালনা করে জ্বালানি তেল মজুত ও বিক্রয়ের দায়ে দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেন। পাশাপাশি তিনি জব্দকৃত তেল লাইসেন্সকৃত ব্যবসা প্রতিষ্ঠানে বিক্রির নির্দেশনা দেন।

 

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম বলেন, “অবৈধ মজুত ও কৃত্রিম সংকট রোধে কোস্টগার্ড নিয়মিত অভিযান পরিচালনা করছে। তারই ধারাবাহিকতায় এ অভিযান চালানো হয়। ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।”

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com