চট্টগ্রামের পাহাড়তলী থানার পুলিশ কাজী মসজিদসংলগ্ন একটি পুকুর থেকে মো. শুক্কুর (৪৮) নামের এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে। তিনি একই থানার হাজিক্যাম্প এলাকার বাসিন্দা এবং নূর আহম্মদের ছেলে।
পাহাড়তলী থানার ওসি নুরুল আবছার জানান, মরদেহের চোখে হালকা আঘাতের চিহ্ন রয়েছে। লাশটি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
সিলেটে দক্ষিণ সুরমা থানার পুলিশ কিন ব্রিজের দক্ষিণ পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৬০) লাশ উদ্ধার করেছে। দক্ষিণ সুরমা থানার ওসি কামরুল হাসান তালুকদার জানিয়েছেন, মৃতদেহ মর্গে রাখা হয়েছে।