বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু

ঢাকা অফিস
  • আপডেট: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

ঘাটাইল উপজেলার রত্নাআটা গ্রামে পুকুরের পানিতে ডুবে মাদরাসার দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গত বৃস্পতিবার সন্ধ্যায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। রাতে স্থানীয়রা তাদের মরদেহ পুকুর থেকে উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল থানার ওসি মোকছেদুর রহমান।

 

পানিতে ডুবে মারা যাওয়া দুই শিক্ষার্থী হলো ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়নের সরাবাড়ি বড়মেধার গ্রামের আশরাফ আলীর মেয়ে তামান্না আক্তার (১১) ও পার্শ্ববর্তী মধুপুর উপজেলার শালিকা গ্রামের মনসুর আলীর মেয়ে নিসা খাতুন (১১)। তারা দুজনই রত্নাআটা দারুল উলুম হিফজুল কোরআন মহিলা মাদরাসার হিফজ বিভাগের আবাসিক শিক্ষার্থী।

পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার রত্নাআটা মাদরাসা থেকে আধা কিলোমিটার দূরে একটি পুকুরের পাশে মাদরাসার সুপার এনায়েত উল্লাহ কয়েকজন শিক্ষার্থীকে তাঁর ক্রয়কৃত নতুন জমিতে কাজ করতে নিয়ে যান। সন্ধ্যায় কাজ শেষে চার শিক্ষার্থী হাত-পা ধুতে গিয়ে অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে যায়।

প্রায় এক ঘণ্টার চেষ্টায় তামান্না ও নিসা নামের দুই শিক্ষার্থীর মরদেহ পুকুর থেকে উদ্ধার করে স্থানীয়রা। 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com