বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

‎পাবনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

ঢাকা অফিস
  • আপডেট: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

‎নিহতরা হলেন- উপজেলার করমজা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পুন্ডুরিয়া গ্রামের মৃত রইজ উদ্দিন প্রামানিকের ছেলে আকরাম হোসেন (৪০), নাগডেমড়া ইউনিয়নের সোনাতলা বাজার পাড়া এলাকার কুনু মোল্লার ছেলে আবু সাইদ (৫০) ও ধুলাউরি ইউনিয়নের ধুলাউরি গ্রামের আব্দুল গনির ছেলে আব্দুল কুদ্দুস।

‎খোঁজ নিয়ে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে আকরাম হোসেন বাড়ির পাশে পুন্ডুরিয়া শ্মশান ঘাট এলাকায় গরুর ঘাস কাটতে গেলে বজ্রপাত হয়। তবে তখন কোনো বৃষ্টি হচ্ছিল না।  দূর থেকে স্থানীয়রা তাকে পড়ে যেতে দেখে ঘটনাস্থলে এসে উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

‎অপরদিকে একই সময় পেঁয়াজ তুলতে গিয়ে একই উপজেলার নাগডেমরা ইউনিয়নের সোনাতলা কৃষ্টিয়াপাড়া এলাকার কুনু মোল্লার ছেলে আবু সাইদ গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্বব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্যদিকে ধুলাউরি ইউনিয়নের কৃষক আব্দুল কুদ্দুস মাঠে কাজ করতে গিয়ে ঘটনাস্থলেই বজ্রপাতে নিহত হন।

‎বিষয়টি নিশ্চিত করে সাঁথিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান বলেন, বজ্রপাতে সাঁথিয়ায় পৃথক স্থানে তিনজন কৃষক নিহত হয়েছেন। আমরা ঘটনাস্থলে আসছি। মরদেহ পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে।

‎সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিজু তামান্না বলেন, বিষয়টি আসলেই মর্মান্তিক। বজ্রপাতে যাদের মৃত্যু হয়েছে, পরিবারের লোকজন যোগাযোগ করলে আর্থিক সহযোগিতা দেওয়া হবে।

‎রাকিব হাসনাত/আরএআর

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com