বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ

ঢাকা অফিস
  • আপডেট: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত সব বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

সোমবার (৩০ মার্চ) দুপুরে জেলা সিপিবির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ঠাকুরগাঁও পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের প্রাণকেন্দ্র চৌরাস্তায় এসে এক সমাবেশে মিলিত হয়।

সমাবেশে সিপিবির স্থানীয় নেতারা মার্কিন আগ্রাসনের সমালোচনা করে বলেন, ‘দেশের সার্বভৌমত্ব ও স্বার্থ রক্ষায় বিতর্কিত সব চুক্তি অবিলম্বে বাতিল করতে হবে।

’ 

ঠাকুরগাঁও জেলা শাখা সিপিবির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু সায়েম বলেন, জনগণের মতামত উপেক্ষা করে কোনো সাম্রাজ্যবাদী শক্তির সঙ্গে অসম চুক্তি দেশবাসী মেনে নেবে না। মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ গড়ে তুলতে হবে।

সমাবেশে বক্তব্য দেন সিপিবি নেতা অ্যাডভোকেট আবু সায়েম, চৌধুরী আনোয়ার হোসেন, মর্তুজা আলম রেজওয়ানুল হক রিজু প্রমুখ।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com