বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

হবিগঞ্জে বেকারিতে আগুন

ঢাকা অফিস
  • আপডেট: সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গোপলার বাজারে একটি বেকারিতে অগ্নিকাণ্ডে অনেক ক্ষতি হয়েছে। শনিবার মধ্যেরাতে উপজেলার দেবপাড়া ইউনিয়নের গোপলার বাজারে অবস্থিত ‘মামা-ভাগিনা বি-বাড়িয়া বেকারি’তে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ বেকারির ভেতর আগুনের সূত্রপাত হলে তা দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা দেখতে পায় স্থানীয়রা। এ সময় বাজারের ব্যবসায়ী ও আশপাশের লোকজন দিগবিদিক ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালান।

ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার আগেই পুলিশ ও স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে বেকারির ভেতরের বিভিন্ন মালামাল পুড়ে যায়। যদিও তাৎক্ষণিক অগ্নিকাণ্ডের সূত্রপাতের কারণ জানা যায়নি।

বাহুবল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার এনামুল হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com