মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

অহিংস মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা বিরোধীদলীয় নেতার

ঢাকা অফিস
  • আপডেট: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে একটি অহিংস, দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার সকালে জাতীয় স্মৃতিসৌধ-এ শ্রদ্ধা নিবেদন ও দোয়া শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো একটি নৈতিক দায়িত্ব এবং রাষ্ট্রীয়ভাবে এটি সর্বোচ্চ সম্মানের বিষয়। এ সময় তিনি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় মহান আল্লাহর কাছে দোয়া করেন এবং দেশের ওপর শান্তি ও রহমত কামনা করেন।

তিনি আরও বলেন, সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে একটি শান্তিপূর্ণ, দুর্নীতিমুক্ত ও মানবিক রাষ্ট্র গড়ে তুলতে হবে। একই সঙ্গে দেশবাসীকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভেচ্ছাও জানান তিনি।

এর আগে ভোরে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি এবং স্বাধীনতা যুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।
এ সময় জামায়াতের কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com