মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

ঈদের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত

ঢাকা অফিস
  • আপডেট: সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

টানা সাতদিন ঈদুল ফিতরের সরকা‌রি ছু‌টি শে‌ষে আগামীকাল মঙ্গলবার থে‌কে খুল‌ছে স‌রকা‌রি, বেসরকা‌রি অফিস-আদালত।

 

ছুটি শেষে এরইমধ্যে ঢাকা ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। তবে মঙ্গলবার ও বুধবার (২৪ ও ২৫ মার্চ) দু‌দিন অফিস খোলা থাকার পর বৃহস্পতিবার (২৬ মার্চ) স্বাধীনতা দিবসের সরকা‌রি ছুটি। এরপর শুক্র ও শনিবার (২৭ ও ২৮ মার্চ) আবার দুদিন সাপ্তাহিক ছুটি থাকার কার‌ণে অনে‌কে গ্রামের বা‌ড়ি থাক‌ছেন। ফ‌লে অফিস-আদালত খুল‌লেও উপ‌স্থি‌তি কম থাকতে পারে।

 

এতে পু‌রো সপ্তাহ ঈদের আমেজ থাক‌বে সরকা‌রি অফিসগু‌লো‌তে।  ২৯ মার্চ (র‌বিবার) থেকে সরকা‌রি বেসরকা‌রি অফিসগু‌লোতে শতভাগ উপ‌স্থি‌তি হ‌বে ব‌লে ম‌নে কর‌ছেন সংশ্লিষ্টরা।

মঙ্গলবার (২৪ মার্চ) থেকে সরকারি অফিস চলবে রোজার আগের সময় ধরে। রমজানে সরকারি অফিস ছিল সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। এখন আবার আগের সময়ে ফিরবে অর্থাৎ অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

গত ২১ মার্চ দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়।

রোজার আগে গত ১৭ মার্চ থেকে শুরু হয় টানা সাতদিনের সরকারি ছুটি। গত ১৬ মার্চ ছিল ঈদুল ফিতরের আগে শেষ কর্মদিবস।

১৭ মার্চ শবে কদরের ছুটি এবং ঈদের পাঁচদিনের ছুটির মাঝখানে ১৮ মার্চ একদিন অফিস খোলা ছিল। ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ১৮ মার্চও ছুটি ঘোষণা করে সরকার। ফলে এবার ঈদুল ফিতরে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাতদিন ছুটি পান সরকারি চাকরিজীবীরা।

 

জানা গেছে, এবা‌রের ঈদে প্রায় দেড়‌কো‌টি মানুষ ঈদ কর‌তে ঢাকা ছে‌ড়ে গে‌ছেন। আজ থে‌কে আগামী র‌বি-সোমবা‌রের ম‌ধ্যে ঢাকা ফির‌বেন অধিকাংশ মানুষ।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com