মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

পাটগ্রামে ট্রাকচাপায় শিশুসহ ৩ পথচারী নিহত

ঢাকা অফিস
  • আপডেট: বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

লালমনিরহাটের পাটগ্রামে ট্রাকের চাপায় শিশুসহ তিন পথচারী নিহত হয়েছেন। সোমবার সকাল ৭টার দিকে লালমনিরহাট-বুড়িমারী স্থলবন্দর জাতীয় মহাসড়কের উপজেলার মির্জারকোর্ট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পাটগ্রাম পৌরসভার মির্জারকোর্ট এলাকার দেলোয়ার হোসেন (৩০), একই এলাকার দুবাই প্রবাসী আব্দুস ছাত্তার (২৮) ও মোহাম্মদ লাবিব(১২)। লাবিব স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিলো।

পাটগ্রাম থানার উপ-পরিদর্শক(এসআই ) আব্দুল হালিম জানান, সকালে মির্জারকোর্ট বায়তুল হামদ জামে মসজিদে ফজরের নামাজ শেষে ওই তিনজন রাস্তায় হাঁটছিল। এ সময় বুড়িমারী স্থলবন্দর অভিমুখে আসা মাহফুজা পরিবহন নামের একটি খালি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের মফিজুল কমিশনার বাড়ির সামনে তাদের পেছন থেকে চাপা দেয়। এতে লাবিব ও দেলোয়ার ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয় লোকজন ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুবাই প্রবাসী আব্দুস ছাত্তারকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। চালক ও সহকারী চালক পলাতক রয়েছে।

পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ(ওসি) অবনী শংকর কর বলেন, ‘ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠিয়ে মহাসড়ক সচল রাখা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com