মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

আজ থেকে বিশ্ববিদ্যালয় ও ইংলিশ মিডিয়ামে ছুটি ঘোষণা

ঢাকা অফিস
  • আপডেট: সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের কারণে বিদ্যুৎ ও জ্বালানির সম্ভাব্য সংকট মোকাবেলায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ১২ দফা নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে আজ সোমবার থেকে দেশের সব সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় ও ইংলিশ মিডিয়াম স্কুলে পবিত্র রমজান ও ঈদের ছুটি ঘোষণা করা হয়েছে। বাংলা ও ইংলিশ মিডিয়ামসহ সব ধরনের কোচিং সেন্টারের সব কার্যক্রম বন্ধ রাখারও নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এসংক্রান্ত পৃথক চিঠি সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়।

 

চিঠিতে বলা হয়, বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। এ জন্য সব পাবলিক বিশ্ববিদ্যালয় এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে কর্মকর্তা-কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা বাস্তবায়ন এবং রমজান উপলক্ষে সোমবার থেকে পবিত্র ঈদুল ফিতরের জন্য বিশ্ববিদ্যালয়গুলোর একাডেমিক ক্যালেন্ডারে উল্লেখিত তারিখ পর্যন্ত পাবলিক বিশ্ববিদ্যালয় ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ থাকবে। মন্ত্রণালয়ের অন্য বিজ্ঞপ্তিতে বলা হয়, রমজানে ঢাকাসহ দেশের বিভিন্ন বড় শহরে জনভোগান্তি নিরসন এবং বর্তমান বিশ্ব পরিস্থিতি বিবেচনায় ইংলিশ মিডিয়াম স্কুল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর প্রতিনিধিদের নিয়ে এক সভায় সর্বসম্মতিক্রমে সোমবার থেকে সরকার ঘোষিত ঈদের ছুটিকাল পর্যন্ত শ্রেণি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। তবে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকলেও বিদেশি কারিকুলামে পরিচালিত বিদ্যালয়গুলোর আবশ্যিক পরীক্ষাগুলো তাদের নির্ধারিত পূর্বঘোষিত শিডিউল অনুযায়ী পরিচালিত হবে। 

১২টি নির্দেশনায় বলা হয়, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। বিদ্যমান ব্যবহৃত আলোর অর্ধেক ব্যবহার করতে হবে।

প্রয়োজনের অতিরিক্ত বাতি ব্যবহার করা যাবে না। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত বাতি, ফ্যান, এসিসহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এসির ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার ওপরে রাখতে হবে। অফিসকক্ষ ত্যাগের সময় কক্ষের বাতি, ফ্যান, এসিসহ সব বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে। অফিসের করিডর, সিঁড়ি, ওয়াশরুম ইত্যাদি স্থানে অপ্রয়োজনীয় বাতি ব্যবহার বন্ধ করতে হবে।
বিদ্যুৎসাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার করতে হবে। অফিস সময় শেষ হওয়ার পর সব বৈদ্যুতিক যন্ত্রপাতি (বাতি, ফ্যান, কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার, এসি ইত্যাদি) বন্ধ নিশ্চিত করতে হবে। সব আলোকসজ্জা পরিহার ও গাড়ির ব্যবহার সীমিত করতে হবে। জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে। 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com