মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

ওমরাহ পালন করতে সৌদি আরব গেছেন জামায়াত আমির

ঢাকা অফিস
  • আপডেট: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে
পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

গত মঙ্গলবার রাত ৩টায় তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে জেদ্দার উদ্দেশে রওনা হন।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ১৭ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে শপথ নেওয়ার পর এটিই তাঁর প্রথম বিদেশ সফর।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডা. শফিকুর রহমান পবিত্র ওমরাহ পালন শেষে আগামীকাল শুক্রবার সকালে দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে। 

জানা গেছে, এটি তাঁর একটি সংক্ষিপ্ত সফর। ওমরাহ পালন শেষে দেশে ফিরেই তিনি পুনরায় তাঁর নিয়মিত রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমে অংশ নেবেন।

এর আগে নির্বাচনের আগে ১৭ ডিসেম্বর তিনি সর্বশেষ বিদেশ সফরে যান।

সেবার তিনি যুক্তরাজ্য ও সৌদি আরব সফর করেন।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com