মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

যুদ্ধের দামামার মধ্যে আজ ঢাকায় আসছেন মার্কিন জ্যেষ্ঠ কর্মকর্তা

ঢাকা অফিস
  • আপডেট: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে
মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামার মধ্যে আজ মঙ্গলবার ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তা পল কাপুর। ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের মুখপাত্র পূর্ণিমা রাই গতকাল সোমবার এক বিবৃতিতে বলেন, ‘যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস পল কাপুর ৩ মার্চ দুই দিনের সফরে ঢাকায় পৌঁছাবেন। এই সফরের লক্ষ্য যুক্তরাষ্ট্র-বাংলাদেশ কৌশলগত সম্পর্ক আরো জোরদার করা।’

পূর্ণিমা রাই বলেন, ‘সফরকালে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কাপুর নতুন সরকারের বিভিন্ন কর্মকর্তা এবং ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করবেন।

বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে অভিন্ন স্বার্থ এগিয়ে নেওয়ার বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।’ 

জানা গেছে, চলতি মার্চের শুরুর দিকে ঢাকা সফরের পরিকল্পনা ছিল পল কাপুরের। বাংলাদেশে নতুন সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক এগিয়ে নেওয়াই তাঁর এ সফরের লক্ষ্য। সফরের আগে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করে সফরের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন।

 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে চিঠি পাঠান। চিঠিতে ট্রাম্প গত ৯ ফেব্রুয়ারি দুই দেশের মধ্যে স্বাক্ষরিত বাণিজ্যচুক্তি বাস্তবায়নের মাধ্যমে বাণিজ্য সম্পর্কে অসাধারণ গতি বজায় রাখতে তারেক রহমানের সহযোগিতা প্রত্যাশা করেন। একই সঙ্গে প্রতিরক্ষা চুক্তিগুলো সই করতে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর দৃঢ় পদক্ষেপ আশা করেন।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বাণিজ্যচুক্তি বাস্তবায়নের বিষয়টি পল কাপুরের এ সফরে বিশেষ গুরুত্ব পেতে পারে।

আলোচনা হতে পারে মধ্যপ্রাচ্যসহ আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতি নিয়েও। 

পল কাপুর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে গত বছরের ২২ অক্টোবর শপথ নেন। এই দায়িত্ব নেওয়ার আগে তিনি যুক্তরাষ্ট্রের নেভাল পোস্টগ্র্যাজুয়েট স্কুলের জাতীয় নিরাপত্তা বিষয়ক বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি ওই প্রতিষ্ঠান থেকে ছুটিতে আছেন।

এর আগে পল কাপুর হুভার ইনস্টিটিউশনে অতিথি গবেষক হিসেবে কাজ করেছেন।

তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নীতি পরিকল্পনা দলে দায়িত্ব পালন করেছেন। দক্ষিণ এশিয়ার নিরাপত্তা, পারমাণবিক নীতি ও জঙ্গিবাদবিষয়ক গবেষণায় পল কাপুর সুপরিচিত। দক্ষিণ ও মধ্য এশিয়া অঞ্চলের কৌশলগত বিষয়াবলিতে দীর্ঘদিনের গবেষণা ও নীতিনির্ধারণী অভিজ্ঞতার ভিত্তিতে তিনি বর্তমান দায়িত্ব নিয়েছেন। 

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com