সাতক্ষীরার শ্যামনগরে নিজ খামারে সেচ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহাঙ্গীর আলম মিন্টু (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে পদ্মপুকুর ইউনিয়নের গড়কুমারপুর গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামে সহিলউদ্দীন সানার ছেলে। জানা যায়, জাহাঙ্গীর দুপুরের দিকে নিজ ঘেরে সেচ দেওয়ার সময় বৈদ্যুতিক তারে জড়িয়ে আহত হন।








