রমজান মাসে চুয়াডাঙ্গার বাজারে প্রায় সব ধরনের ফলের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। ইফতারে ফলের চাহিদা বাড়ার পাশাপাশি আমদানি কমে যাওয়াকে মূল্যবৃদ্ধির প্রধান কারণ হিসেবে উল্লেখ করছেন ব্যবসায়ীরা। মানভেদে প্রতি কেজি ফলে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বাড়তি দাম নেওয়া হচ্ছে বলে বাজার ঘুরে দেখা গেছে। গতকাল সোমবার দুপুরে শহরের বিভিন্ন ফলের দোকান ঘুরে দেখা যায়, আপেল, কমলা, আঙুর, বেদানা, মাল্টা, কলাসহ প্রায় সব ফলের দাম বেড়েছে।








