মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

বকেয়া বেতন ও কারখানা খোলার দাবিতে সাভারে মহাসড়ক অবরোধ

ঢাকা অফিস
  • আপডেট: শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে
ঢাকার সাভারে তিন মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধসহ বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি তৈরি পোশাক কারখানার কয়েক শ শ্রমিক। এ সময় প্রায় আধঘণ্টা সড়কটিতে যান চলাচল বন্ধ থাকায় দীর্ঘ যাটজনের সৃষ্টি হয়।

গতকাল বৃহস্পতিবার দুপুরে সাভারের উলাইল এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন এইচ আর টেক্সটাইল মিলস অ্যান্ড ডাইং কারখানার শ্রমিকরা। পরে খবর পেয়ে থানা পুলিশ ও শিল্প পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে বেতন পরিশোধের আশ্বাস দিলে বিক্ষুব্ধ শ্রমিকরা সড়ক ছেড়ে দেন।

পরে ধীরে ধীরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে। পুলিশ ও বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, সাভারের উলাইল এলাকার এইচ আর টেক্সটাইল মিলস অ্যান্ড ডাইং কারখানার শ্রমিকদের তিন মাসের বকেয়া বেতন পরিশোধ না করেই ১৮ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করে মালিকপক্ষ। গতকাল বৃহস্পতিবার সকালে শ্রমিকরা কাজের উদ্দেশে কারখানার সামনে গেলে তাঁদের প্রবেশে বাধা দেওয়া হয়। 

 

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com