বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

ড. ইউনূস যমুনা ছাড়ছেন

ঢাকা অফিস
  • আপডেট: শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর নতুন সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মঙ্গলবার বিকালে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। এর মধ্য দিয়ে প্রধান উপদেষ্টার পদ বিলুপ্ত হওয়ায় দায়িত্ব শেষ হয় মুহাম্মদ ইউনূসের।

নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে—রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা কবে ছাড়বেন বিদায়ী প্রধান উপদেষ্টা এবং এরপর কোথায় থাকবেন তিনি।

ড. ইউনূসের ঘনিষ্ঠ সূত্র গণমাধ্যমে জানিয়েছে, তিনি যমুনা ছেড়ে গুলশানে নিজের বাসভবনে উঠবেন। আগামী সপ্তাহের মধ্যেই এ স্থানান্তর সম্পন্ন হতে পারে।

সরকারের একটি সূত্র বলছে, নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান যমুনায় উঠতে পারেন। তবে এর আগে ভবনটিতে কিছু সংস্কারকাজ প্রয়োজন। সংস্কার সম্পন্ন করতে প্রায় দুই মাস সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ২০২৪ সালের ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল। টানা ৫৫৯ দিন দায়িত্ব পালনের পর মঙ্গলবার তিনি আনুষ্ঠানিকভাবে বিদায় নেন। দায়িত্ব শেষের পর তিনি রাষ্ট্রীয় প্রটোকল ছাড়াই যমুনায় ফিরে যান।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, এখন তিনি আগের পেশাগত কর্মকাণ্ডে ফিরতে পারেন। পাশাপাশি নবঅনুমোদিত গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম তদারকিতেও যুক্ত হতে পারেন। দেশের ১১৬তম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে গত ১৭ মার্চ প্রতিষ্ঠানটি অনুমোদন পেয়েছে।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com