বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

তারেক রহমানকে অভিনন্দন পাকিস্তানের প্রধানমন্ত্রীর

ঢাকা অফিস
  • আপডেট: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। গত মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় আমি তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। একই সঙ্গে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রগুলোতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরো জোরদারের অঙ্গীকার করছি।

’ এই শুভেচ্ছাবার্তায় পাকিস্তানের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভাই বলে সম্বোধন করেন। 

পাকিস্তানের প্রধানমন্ত্রী দুই দেশের ঐতিহাসিক সম্পর্ক আরো গভীর করতে ঘনিষ্ঠ ও ফলপ্রসূ যোগাযোগ অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

একই দিন পাকিস্তানের ফেডারেল মন্ত্রী আহসান ইকবাল বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের পক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান। এ সময়  আহসান ইকবাল তারেক রহমানের কাছে শেহবাজ শরিফের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা পৌঁছে দেন।

 

অন্যদিকে গত মঙ্গলবার পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রণালয়ের অফিশিয়াল ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়, তারেক রহমানের সঙ্গে সাক্ষাতে আহসান ইকবাল পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সব ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। বৈঠকে উভয় দেশের বাণিজ্য, সমুদ্র সংযোগ, শিল্প সহযোগিতা, যুব উন্নয়ন, ডিজিটাল অর্থনীতির প্রবৃদ্ধি এবং একাডেমিক অংশীদারির বিষয়ে জোর দেওয়া হয়।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com