মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

যুবকের আত্মহত্যা

ঢাকা অফিস
  • আপডেট: সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ঋণের চাপ সহ্য করতে না পেরে এক যুবক বিষপান করে আত্মহত্যা করেছেন। নিহত ওই যুবকের স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে।

গেলো শনিবার (১৪ ফেব্রুয়ারি) আনোয়ারা উপজেলার ১ নম্বর বৈরাগ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হিন্দুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে বিষয়টি জানাজানি হয় রবিবার রাতে।

নিহত যুবকের নাম দ্বীপ ভৌমিক (২৫)। তিনি একই এলাকার গোপাল ভৌমিকের বাড়ির প্রদীপ ভৌমিকের ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দ্বীপ ভৌমিক পেশায় গার্মেন্টসকর্মী ছিলেন এবং প্রায় একবছর আগে তাঁর বিয়ে হয়। বর্তমানে তাঁর স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা।

স্থানীয় বাসিন্দারা জানান, ঘটনার দিন দ্বীপ ভৌমিক ঘরের ভেতরে বিষপান করেন। পরে পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে তাঁকে উদ্ধার করার চেষ্টা করেন। তবে অবস্থার অবনতি হলে তিনি মারা যান।যদিও নিহতের পরিবার বিষয়টি এড়িয়ে যেতে চান।

নিহতের ভাতিজা জয় ভৌমিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পারিবারিক নানা চাপ ও ঋণের বোঝার কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। ধারণা করা হচ্ছে, ঋণের চাপ সহ্য করতে না পেরেই তিনি এমন চরম সিদ্ধান্ত নিয়েছেন।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com