মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

বিএনপি ২০৯, জামায়াত ৬৮, এনসিপি ৬ ও স্বতন্ত্র ৭

ঢাকা অফিস
  • আপডেট: শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ২:৩০টার পর আগারগাঁওয়ে ইসি ভবনে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ এই ফলাফল ঘোষণা করেন। (দেখুন এই লিংকে)

তিনি জানান, ২৯৭টি সংসদীয় আসনের মধ্যে বিএনপি ২০৯টি আসনে এবং জামায়াতে ইসলামী ৬৮টি আসনে বিজয়ী হয়েছে। এছাড়া, এনসিপি ৬টি এবং বাংলাদেশ খেলাফত মজলিস ২টি আসনে জয়ী হয়েছে। এই তিনটি দল একত্রে ১১ দলীয় জোট গঠন করেছে।

অন্যদিকে, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণ-অধিকার পরিষদ, জাতীয় পার্টি, গণসংহতি আন্দোলন এবং খেলাফত মজলিস এক একটি আসন করে জয়ী হয়েছে। এছাড়া, সাতটি আসনে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

এবারের নির্বাচনে ৩০০টি আসনের মধ্যে শেরপুর-৩ আসনের ভোট স্থগিত হয়েছে, কারণ ওই এলাকার একজন প্রার্থী মৃত্যুবরণ করেছেন। আর চট্টগ্রামের দুটি আসনের ফলাফল হাইকোর্টে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত গেজেটভুক্ত করা হবে না, জানান ইসি সচিব। তবে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) এবং চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বিএনপির সরওয়ার আলমগীর এবং আসলাম চৌধুরী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

গণভোটের একীভূত বিবরণী দেখুন এখানে

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com