জুলাই বিপ্লবের পর দেশের প্রথম জাতীয় নির্বাচনে তরুণ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভোটকেন্দ্রে বাবার হাত ধরে, আবার বন্ধুবান্ধব নিয়ে দলবেঁধে ভোট দিতে এসেছেন তরুণরা। বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশায় পছন্দের প্রার্থী বেছে নিতে আগ্রহী এই প্রজন্ম।
এবারের নির্বাচনে তরুণ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কেউ এসেছেন বাবার হাত ধরে, আবার কেউ বন্ধুদের সঙ্গে দলবেঁধে ভোট উৎসবে মেতে উঠেছেন।
জুলাই বিপ্লবের পর বহুল প্রত্যাশিত এই নির্বাচনে সবচেয়ে বেশি আগ্রহ তরুণদের মধ্যেই।
শিক্ষার্থী ইয়াসিন হোসেন বলেন, বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়েই তারা ভোটাধিকার প্রয়োগ করছেন।
আরেক তরুণী মৌসুমি বলেন, ‘প্রত্যাশা করছি এই ভোটের মাধ্যমে নতুন একটি বাংলাদেশের জন্ম হবে। সঠিক পথ খুঁজে পাবে বাংলাদেশ।’
ভোটের দিন সরেজমিন ঘুরে দেখা যায়, ঢাকা-১৮ আসনের বেশ কয়েকটি কেন্দ্রে ভোটারদের লাইনে বেশির ভাগই তরুণ।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের ভোটে নতুন ভোটারের বড় একটি অংশ তরুণ প্রজন্ম। বিশ্লেষকরা বলছেন, তরুণদের এই অংশগ্রহণ ভবিষ্যৎ রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
তরুণদের এই উৎসাহ ও অংশগ্রহণ নির্বাচনী প্রক্রিয়াকে করেছে প্রাণবন্ত। তারা আশা করছেন, এই ভোটের মাধ্যমেই শুরু হবে বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশের পথচলা।