বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

বি.এন.পির প্রচার শেষে ,পরামর্শ তারেক রহমানের

ঢাকা অফিস
  • আপডেট: বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে
তারেক রহমান

ভোটের প্রচার শেষে কর্মব্যস্ততায় সময় কেটেছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের। গতকাল মঙ্গলবার সারাদেশে নেতাকর্মী এবং প্রার্থীদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। কোন এলাকায় কী অবস্থা জেনেছেন, বিদেশি সাংবাদিকদের সঙ্গেও কথা বলেছেন। পরে দলের কার্যালয়ে এসে সাংগঠনিক কাজও করেছেন তিনি।

এদিকে সংসদ নির্বাচনে গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন তারেক রহমান। ঢাকা-১৭ এবং বগুড়া-৬ আসনে ধানের শীষের প্রার্থী তিনি। বিএনপির মিডিয়া সেল থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন বলেন, তারেক রহমান সকাল থেকে সারাদেশে প্রার্থীদের খোঁজখবর নিয়েছেন। নিজে নেতাকর্মীদের সঙ্গেও কথা বলেছেন। সারাদেশে পরিবেশ কেমন, তা তিনি জেনেছেন। সকাল থেকেই কর্মব্যস্ত সময় অতিক্রান্ত করেছেন। এ ছাড়া চেয়ারম্যানের বক্তব্য এসএমএস ও ভয়েস কলের মাধ্যমে সারাদেশে পাঠানো হয়েছে। দুপুরে গুলশানের বাসা থেকে চেয়ারম্যানের কার্যালয়ে আসেন। সন্ধ্যায় বনানীর একটি হোটেলে বিদেশি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে যোগ দেন বিএনপির চেয়ারম্যান।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে তারেক রহমান বিএনপির নেতৃত্ব দিচ্ছেন। এবারের সংসদ নির্বাচনে ধানের শীষ ২৯১টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। আর ৯টি আসনে বিএনপি তার সমমনা দলগুলোর সঙ্গে আসন সমঝোতা করেছে।

প্রচারের শুরু থেকে টানা ১৯ দিন নির্বাচনী প্রচারণা করেছেন তারেক রহমান। গত ২২ জানুয়ারি সিলেটের আলিয়া মাদ্রাসা থেকে এই নির্বাচনী প্রচারণা শুরু করেন। এরপর তিনি মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা, ময়মনসিংহ, গাজীপুর, ঢাকা, রাজশাহী, নওগাঁ, বগুড়া, রংপুর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, বরিশাল, ফরিদপুর, ঠাকুরগাঁও, নীলফামারী, দিনাজপুরসহ ৪১টি নির্বাচনী জনসভায় বক্তব্য দেন।
তারেক রহমানের মতো বিএনপির জ্যেষ্ঠ নেতারাও এদিন ব্যস্ত সময় পার করেছেন। সবাই পোলিং এজেন্টসহ অন্যদের সঙ্গে বৈঠক থেকে শুরু করে নির্বাচনী দায়িত্বে থাকা বিভিন্ন কমিটির সঙ্গেও বৈঠক করেন। এর পাশাপাশি নিজ নিজ এলাকার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গেও যোগাযোগ করেন তারা।

দলের সিনিয়র নেতারা কে কোথায় ভোট দেবেন
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লার গয়েশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দাউদকান্দি, মির্জা আব্বাস ঢাকার শাহজাহানপুর মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজ, গয়েশ্বর চন্দ্র রায় কেরানীগঞ্জ আরাকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ড. আব্দুল মঈন খান নরসিংদীর চারনগরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়, আমীর খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামের মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সালাহউদ্দিন আহমেদ কক্সবাজারের পেকুয়া উপজেলা সরকারি মডেল জি এম সি ইনস্টিটিউট, ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জের সালেহা ইশহাক সরকারি গার্লস স্কুল, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম ভোলার লালমোহনে আব্দুল ওয়াহাব সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন দিনাজপুরের মতিহারা সরকারি হাইস্কুলে ভোট দেবেন।

 

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com