মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

যুক্তরাজ্য থেকে জাহাজ কিনছে সরকার

ঢাকা অফিস
  • আপডেট: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে
যুক্তরাজ্য থেকে নৌবাহিনীর জন্য জাহাজ কেনার চুক্তি সারল সরকার

বাংলাদেশ নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে যুক্তরাজ্য সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের জিটুজি চুক্তি হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) নৌ সদর দপ্তরে স্বাক্ষরিত এই চুক্তির আওতায় যুক্তরাজ্যের ‘অফ দ্য শেলফ’ হাইড্রোগ্রাফিক সার্ভে ভেসেল এইচএমএস এন্টারপ্রাইজ বাংলাদেশ নৌবাহিনীর বহরে যুক্ত হবে।

অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসানসহ উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ, ব্রিটিশ হাইকমিশনের প্রতিনিধি, যুক্তরাজ্যের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। এই জাহাজ সংযোজনের মাধ্যমে দেশের সামুদ্রিক জরিপ, নৌ-নেভিগেশন সহায়তা, সমুদ্রসম্পদ ব্যবস্থাপনা এবং ব্লু-ইকোনমি কার্যক্রম আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকায়ন ও পেশাগত দক্ষতা বৃদ্ধির ধারাবাহিকতায় এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক বলে মনে করছেন বিশ্লেষকরা।

 

এদিকে চুক্তির কথা জানিয়ে ঢাকাস্থ যুক্তরাজ্যের দূতাবাস এক বিবৃতিতে বলেছে,  এই চুক্তি দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান প্রতিরক্ষা ও সামুদ্রিক অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করবে। একইসঙ্গে বিবৃতিতে একটি সমৃদ্ধ, স্থিতিশীল, মুক্ত ও অবাধ ইন্দো-প্যাসিফিক অঞ্চল এবং বঙ্গোপসাগর গঠনে উভয় দেশের যৌথ অঙ্গীকারও পুনর্ব্যক্ত করা হয়।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com