বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

বিশ্বযুদ্ধে নিহতদের সমাধিতে মার্কিন রাষ্ট্রদূতের শ্রদ্ধা

ঢাকা অফিস
  • আপডেট: বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

চট্টগ্রামে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায় এ তথ্য জানায়।

জানা গেছে, সকাল ৮টার দিকে তিনি ওয়ার সিমেট্রি পরিদর্শনে যান। এসময় তার সঙ্গে ছিলেন চট্টগ্রামের মেয়র শাহাদাত হোসেন।

বার্তায় উল্লেখ করা হয়, মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন চট্টগ্রাম বিশ্বযুদ্ধ সমাধিক্ষেত্রে পুষ্পস্তবক অর্পণ করেন। তিনি সেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে স্বাধীনতার লড়াইয়ে প্রাণ উৎসর্গকারী আমেরিকার পাইলট উইলিয়াম বি. রাইসের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

জানা যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে ব্রিটিশ সেনাবাহিনী এই সমাধিসৌধ প্রতিষ্ঠা করে। সূচনালগ্নে এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সৈন্যদের প্রায় ৪০০ সমাধি ছিল।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com