মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

বার ড্যান্সারের গলাকাটা মরদেহ উদ্ধার রাজধানীতে

ঢাকা অফিস
  • আপডেট: মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

রাজধানীর গুলশান থানাধীন কালাচাঁদপুরের একটি বাসা থেকে সাদিয়া রহমান মিম (২৭) নামে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারী পেশায় বার ড্যান্সার ছিলেন ও তার বিউটি পার্লারের ব্যবসা ছিল।

রোববার (১৮ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মারুফ আহমেদ।

এদিন দুপুরে এসআই মারুফ আহমেদ জানান, আমরা খবর পেয়ে দিবাগত রাতে কালাচাঁদপুর পশ্চিম পাড়ার ওই ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, পরিবারের লোকের মুখে জানতে পারি নিহত সাদিয়ার আগে দুটি বিয়ে হয়েছিল। প্রথম ঘরের একটি পাঁচ বছরের মেয়ে সন্তান রয়েছে। তার কোনো স্বামীর সঙ্গেই সে ঘর করতো না। তার শরীরের বিভিন্ন জায়গায় ছুরিকাঘাত রয়েছে ও গলাকাটা রয়েছে। উনি ধর্ষিত হয়েছেন কি না বা গর্ভবতী ছিলেন কি না- মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের রিপোর্ট পেলে জানা যাবে।

নিহত সাদিয়ার দুলাভাই মোহাম্মদ নুরুন্নবী জানান, আমার শ্যালিকার দুটি বিয়ে হয়েছিল। পরের ঘরে কোনো সন্তান ছিল না এবং এক স্বামীর সঙ্গেও আর এখন সম্পর্ক নেই। আমার শ্যালিকা বারের ড্যান্সার ও বিউটি পার্লারকর্মী ছিল। সে টাঙ্গাইল জেলার ধনবাড়ী থানাধীন মুশুদ্দি পশ্চিমপাড়া এলাকার মৃত শহীদ আলীর মেয়ে। বর্তমানে গুলশানে কালাচাঁদপুরের দোতলায় নুসরাতের সঙ্গে থাকতো। নুসরাতও বারের ড্যান্সার। নিহত সাদিয়ারা এক ভাই ও দুই বোন।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com